আজকাল ওয়েবডেস্কঃ ইরান-আমেরিকা যুদ্ধে উত্তপ্ত পশ্চিম এশিয়ায়। হরমুজ প্রণালী দিয়ে ফের শুরু হতে পারে জাহাজ চলাচল।এই আশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার পরও বুধবার দেশে জ্বালানির দামে বিশেষ পরিবর্তন দেখা গেল না। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ৮৪.৫৮ ডলারে স্থির হয়েছে। এপ্রিলের শেষদিকে আমেরিকা-ইরান যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব বাজারে বড় ধাক্কা এসেছিল। সেসময় তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। সে তুলনায় বর্তমানে দাম অনেকটাই কমে গিয়েছে।

 

গত ২৫ মে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোলের দাম লিটার প্রতি ২.৬১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ২.৭১ টাকা বাড়িয়ে দিয়েছিল। এর পর থেকে দেশে পেট্রোল ও ডিজেলের দাম মোটের উপর একই জায়গায় স্থির রয়েছে।

 

আজ মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম:

দিল্লিতে পেট্রোলের দাম ১০০ টাকার ওপরেই রয়েছে। বর্তমানে সেখানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০২.১২ টাকা প্রতি লিটারে এবং ডিজেল বিক্রি হচ্ছে ৯৫.২০ টাকা প্রতি লিটারে। মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার পেট্রোলে ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা। দেশের অন্যান্য শহরগুলির মধ্যে কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দরাবাদেও পেট্রোলের দাম ১১০ টাকার উপরে ছাড়িয়ে গিয়েছে। একমাত্র হায়দরাবাদ ছাড়া ডিজেল প্রতি লিটারে ১০৩.৮২ টাকা। কলকাতা পেট্রোল প্রতি লিটারে ১১৩.৫১ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৯.৮২ টাকা। বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রোলের দাম ১১১.৬৮ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৯৯.৫৬ টাকা।