আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক বাজারে সম্প্রতি বেড়েছে ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের দাম। ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়িয়েছে তেলের দর। তবে আগস্টের প্রথম দিনে তার বিশেষ প্রভাব পড়েনি ভারতে। শনিবার দেশে পেট্রল ও ডিজেলের দামে অপরিবর্তিতই রয়েছে। সরকারি তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারের বাড়তি খরচের চাপ দেশের সাধারণ গ্রাহকদের উপর চাপিয়ে দেয়নি। ফলত, খুচরো বাজারে তেলের দাম স্থিতিশীল রয়েছে।

 

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩১ জুলাইয়েই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পায়। যা মার্চ মাসের পর তেলের দামে সবচেয়ে বড় পরিবর্তন। মূলত পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে টানপোড়েনের আশঙ্কায় তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। তা সত্ত্বেও দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে।

 

১ আগস্ট দেশের মেট্রো শহরগুলিতে পেট্রলের দাম:

  • দিল্লি: ১০২.১২ টাকা প্রতি লিটার
  • কলকাতা: ১১৩.৫১ টাকা প্রতি লিটার
  • মুম্বাই: ১১১.২১ টাকা প্রতি লিটার
  • চেন্নাই: ১০৮.০১ টাকা প্রতি লিটার
  • বেঙ্গালুরু: ১১০.৮৯ টাকা প্রতি লিটার
  • হায়দরাবাদ: ১১৫.৭৩ টাকা প্রতি লিটার

১ আগস্ট দেশের মেট্রো শহরগুলিতে ডিজেলের দাম:

  • দিল্লি: ৯৫.২০ টাকা প্রতি লিটার
  • কলকাতা: ৯৯.৮২ টাকা প্রতি লিটার
  • মুম্বাই: ৯৭.৮৩ টাকা প্রতি লিটার
  • চেন্নাই: ৯৯.৬৬ টাকা প্রতি লিটার
  • বেঙ্গালুরু: ৯৮.৮০ টাকা প্রতি লিটার
  • হায়দরাবাদ: ১০৩.৮২ টাকা প্রতি লিটার