আজকাল ওয়েবডেস্ক: বিমানে নাকি জায়গা নেই, আর সেই কারণেই যাত্রী উড়ে গেলেও, তাঁর ব্যাগ পত্তর পড়ে রইল। জানতে পেরে রেগে লাল ব্যক্তি, লবা পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

মাধান কুমার রেড্ডি কোটলা, টিসিএস-এর একজন প্রোজেক্ট ম্যানেজার। দোহা থেকে তিনি হায়দরাবাদ যাচ্ছিলেন ইন্ডিগোর বিমানে। কিন্তু ওই বিমান-যাত্রা যে তাঁর জন্য ভয়াবহ হয়ে উঠবে, তা কল্পনা করেননি। 

সোশ্যাল মিডিয়ায় তিনি লম্বা পোস্ট করে জানিয়েছেন, তাঁর সঙ্গে যে এই ধরণের ঘটনা ঘটছে, হায়দরাবাদে পৌঁছনোর আগে বুঝতেই পারেননি, তাঁর সঙ্গে কী ঘটতে  চলেছে। ঠিক কী হয়েছে? যাত্রীর অভিযোগ, সংশ্লিষ্ট বিমান সংস্থার গন্তব্যে পৌঁছনোর পর তাঁকে জানানো হয়, বিমানে জায়গা না থাকার কারণে তাঁর ব্যাগ পত্তর দোহাতেই ফেলে এসেছে বিমান সংস্থা।

শুধু তাঁর নয়, অভিযোগ, আরও বেশকয়েকজনের সঙ্গেই এই ঘটনা ঘটেছে। যদিও ওই বিমান সংস্থা জানায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাগ-পত্তর পৌঁছে যাবে যাত্রীদের কাছে।  যদিও তিনি অন্তত তিন দিন পর তাঁর সামগ্রী পেয়েছেন বলে জানিয়েছেন।