আজকাল ওয়েবডেস্কঃ ইরান এবং হরমুজ প্রণালীতে ফের যুদ্ধ পরিস্থিতি বিরাজমান। বিশ্ববাজারে পেট্রোল ও ডিজেলের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে কালোবাজারি এবং মজুতদারি রুখতে শুক্রবার সরকারের পক্ষ থেকে খুচরো বাজারে ডিজেল বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিদিন প্রায় ৫০০ কোটি টাকার লোকসান হয়েছে।

 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে, 'মোটর স্পিরিট এবং হাই-স্পিড ডিজেল (খুচরো আউটলেটের মাধ্যমে সরবরাহের সাময়িক নিয়ন্ত্রণ) নির্দেশ, ২০২৬'- প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য বলবৎ থাকবে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণ গ্রাহকদের জন্য ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং ভর্তুকিযুক্ত জ্বালানি যাতে বড় কোনও পাইকারি ক্রেতাদের কাছে চলে না যায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

 

নয়া নিয়ম অনুযায়ী-

 

১। সাধারণ খুচরো পাম্পগুলি থেকে শুধুমাত্র গাড়ির ট্যাঙ্ক বা 'পেসো' অনুমোদিত কন্টেনারে ডিজেল দেওয়া হবে। একজন গ্রাহক বা একটি গাড়ির জন্য দৈনিক সর্বোচ্চ ২০০ লিটার ডিজেল পাওয়া যাবে।

 

২। খুচরো আউটলেট থেকে কেনা ডিজেল কোনওভাবেই পুনরায় বিক্রি করা যাবে না।

 

৩। শিল্প, প্রাতিষ্ঠানিক বা বাণিজ্যিক ক্রেতারা সাধারণ পাম্প থেকে ডিজেল কিনতে পারবেন না। তাদের নির্দিষ্ট 'কনজিউমার পাম্প' বা পাইকারি মাধ্যম থেকেই জ্বালানি সংগ্রহ করতে হবে।

 

আজ পেট্রোল ও ডিজেলের দাম-

 

কলকাতা ১১৩.৪৭ টাকা প্রতি লিটার

নয়া দিল্লি ১০২.১২ টাকা প্রতি লিটার

মুম্বাই ১১১.১৮ টাকা প্রতি লিটার

চেন্নাই ১০৭.৮৭ টাকা প্রতি লিটার

গুরগাঁও ১০২.৮০ টাকা প্রতি লিটার

নয়ডা ১০২.১২ টাকা প্রতি লিটার

বেঙ্গালুরু ১১০.৮৯ টাকা প্রতি লিটার

ভুবনেশ্বর ১০৮.৮৯ টাকা প্রতি লিটার

চণ্ডীগড় ১০১.৫৪ টাকা প্রতি লিটার

হায়দ্রাবাদ ১১৫.৬৯ টাকা প্রতি লিটার

জয়পুর ১১৩.১৫ টাকা প্রতি লিটার

লখনউ ১০১.৮৬ টাকা প্রতি লিটার

পাটনা ১১৪.২৪ টাকা প্রতি লিটার

তিরুবনন্তপুরম ১১৫.৪৯ টাকা প্রতি লিটার

 

আজ ডিজেলের দাম-

 

কলকাতা ৯৯.৮২ টাকা প্রতি লিটার

নয়া দিল্লি ৯৫.২০ টাকা প্রতি লিটার

মুম্বাই ৯৭.৮৩ টাকা প্রতি লিটার

চেন্নাই ৯৯.৬৬ টাকা প্রতি লিটার

গুরগাঁও ৯৫.৪৭ টাকা প্রতি লিটার

নয়ডা ৯৫.৫৬ টাকা প্রতি লিটার

বেঙ্গালুরু ৯৮.৮০ টাকা প্রতি লিটার

ভুবনেশ্বর ১০০.৬০ টাকা প্রতি লিটার

চণ্ডীগড় ৮৯.৪৭ টাকা প্রতি লিটার

হায়দ্রাবাদ ১০৩.৮২ টাকা প্রতি লিটার

জয়পুর ৯৮.২২ টাকা প্রতি লিটার

লখনউ ৯৫.৩৬ টাকা প্রতি লিটার

পাটনা ১০০.২০ টাকা প্রতি লিটার

তিরুবনন্তপুরম ১০৪.৪২ টাকা প্রতি লিটার