আজকাল ওয়েবডেস্ক : বর্তমান সময়ে অনলাইন ডেলিভারির সময় অনেকবারই ঠকতে হচ্ছে সাধারণ মানুষকে। ই কমার্স প্ল্যাটফর্মে এই ধরণের হয়রানির শিকারের খবর মিলছে বারবার। প্রতারকরা রোজই নতুন ফাঁদ পেতে লোক ঠকানোর কারবার করছে। অনেক সময় দেখা গিয়েছে অনলাইনে অর্ডার করা জিনিসটি সঠিকভাবে আপনার কাছে পৌঁছচ্ছে না।
আবার অনেক সময় দেখা গিয়েছে অর্ডার হয়ে আসা প্যাকেটে কিছুই নেই। আবার অনেক সময় দেখা গিয়েছে এক সামগ্রী অর্ডার করে অন্যকিছু পেয়েছেন আপনি। দিল্লিতে এমনই একটি ঘটনা ঘটল। ট্যাবলেটের পরিবর্তে তাঁকে অন্য কিছু দেওয়া হল। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে ওই মহিলা বিষয়টি জানিয়েছেন। এভাবে সাধারণ মানুষকে ঠকানো হলে তারা কেন আর বিশ্বাস রাখবে বলেও দাবি করেন ওই মহিলা।
এমনকি একটি জিনিসের জন্য দুবার ধরে তিনি পেমেন্ট করেছেন বলেও দাবি করেন ওই মহিলা। যখন দুবার পেমেন্টের বিষয়টি তিনি ওই অনলাইন প্রতিষ্ঠানকে জানান, তখন তারা জানায় সমস্ত দিকটি খতিয়ে দেখে তবেই তারা সিদ্ধান্ত নেবেন। আগামীদিনে যাতে এই ধরণের ঘটনা না ঘটে সেজন্য সকলকে সতর্ক করতেই এই বিষয়টি সামাজিক মাধ্যমে দিয়েছেন বলে জানিয়েছেন ওই মহিলা।