আজকাল ওয়েবডেস্ক: যন্তরমন্তরে বিক্ষোভ। তাতে জুড়ছেন হাজার হাজার মানুষ। নিট-এর প্রশ্নফাঁস-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে দিনে দিনে তীব্র হচ্ছে আন্দোলন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সম্প্রতি হাজার হাজার ছাত্র-ছাত্রী সংসদ ভবনের দিকে অভিযানের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই আবহে অভিজিৎ দিপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "সরকার যদি কথা বলতে চায়, তবে তাদের এখানে আসতে হবে এবং আমাদের শর্ত মেনে চলতে হবে। সরকারের এই অহংকার এবার শেষ হওয়া দরকার।"

অন্যদিকে, কেন্দ্রের পক্ষ থেকে দরকষাকষির বল ঠেলে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের কোর্টে। সরকারি সূত্রের খবর, "আন্দোলনকারীরা আলোচনা করতে এলে আমরা প্রস্তুত।" কিন্তু সিজেপি তাদের দাবিতে অনড়। সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, "সরকারের সঙ্গে আলোচনা কোনও নিরপেক্ষ স্থানে বা যন্তর মন্তরেই হতে পারে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে মূল দাবি, সেখান থেকে আমরা একচুলও সরব না।"

যন্তর মন্তরের আন্দোলনে যোগ দিয়েছেন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। রয়েছেন ঐশী, দীপ্সিতা। বৃন্দা কারাট থেকে একাধিক শীর্ষ নেতৃত্বকেও দেখা গিয়েছে যন্তরমন্তরে। এই পরিস্থিতিতে, বড় ঘোষণা এসএফআইয়ের। ভারতের প্রথম ছাত্র সংগঠন হিসেবে এভার দেশজুড়ে ছাত্র ধর্মঘটের  ডাক দিয়েছে তারা। ২৪ জুলাই দেশজুড়ে ছাত্র ধর্মঘটের দাক। সমসত সংগঠনগুলিকে পাশে থাকার আহ্বান জানিয়েছে।


একইসঙ্গে, এই ঘটনাকে সামনে রেখে, ফের রাত দখলের ডাক। আগামী ২৪ জুলাই দেশজুড়ে জনতার কাছে চলমান আন্দোলনের সংহতিতে রাস্তায় সারারাত জাগার আহ্বান এসএফআই-র। স্লোগান, 'রাত জাগো, দেশ জাগো'

শুধু তাই নয়, এসএফআই জানাচ্ছে, 'আগামী ২৫-২৬ জুলাই দেশব্যাপী পুলিশকে ছাত্রদের উপর অত্যাচারের ধন্যবাদস্বরূপ 'রিটার্ন গিফট' হিসেবে মেলোডি চকলেট খাওয়াবে তারা।'