আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই উল্লাসে ফেটে পড়ল সিজেপি। তারা জানিয়ে দিল, 'গণতন্ত্রের জয় হল। আমরা করে দেখিয়েছি। আমাদের দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা আমাদের কাছে বড় জয়।' যন্তর মন্তরে একেবারে উৎসবের আমেজে ফেটে পড়ল সিজেপি। নিট কাণ্ডে যারা আত্মহত্যা করেছে তাদেরকে এই জয় উৎসর্গ করল সিজেপি।
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে আজ তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আগের দফার আলোচনার পর সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানিয়েছিলেন যে, তাঁদের তিনটি প্রধান দাবির মধ্যে দুটির বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি নিয়ে মতপার্থক্য থেকেই গিয়েছিল বলে সিজেপি প্রতিনিধিরা জানিয়েছিলেন। এর কয়েক ঘণ্টা পরেই সরকারি সূত্রের তরফে মন্ত্রীর পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়। তাঁরা বলেন, "পদত্যাগ করা এবং দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই সবচেয়ে সহজ কাজ। জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছেন এবং আমরা তা পূরণ করব।"
পড়ুয়াদের দাবি ছিল তাঁর পদত্যাগের। শনিবার পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানালেন, তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে ক্ষোভের প্রকাশ। তীব্র আন্দোলন ছড়ায় দিল্লির বুকে। ধীরে ধীরে অন্যান্য রাজ্যেও পড়ুয়ারা আন্দোলনে নামেন। মূল দাবি ছিল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দিল্লিতে ককরোচ জনতা পার্টির সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগেই, সামনে এল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র পাঠানোর ঘটনা।
















