আজকাল ওয়েবডেস্ক: রাজধানী দিল্লি ঢেকেছে ধুলোর চাদরে। দিল্লিতে হঠাৎ আসা এই ধুলোর চাদর দেখে অনেকেই অবাক হয়েছেন। দিল্লির বেশিরভাগ এলাকাতেই এই ধুলোর চাদর সকলের কাছে অস্বস্তির বার্তা নিয়ে এসেছে।


বুধবার রাত থেকেই এই ধুলোর বাতাস ঢুকতে শুরু করে দিল্লিতে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে চলতে থাকে বাতাস। পালাম এলাকা থেকে এই বাতাস প্রবেশ করতে থাকে দিল্লিতে। ফলে রাত বাড়তে শুরু করার পরই ধুলোর চাদরে মুড়ে যায় রাজধানী। 


তবে হঠাৎ করে রাজধানীতে এই ধুলোর হামলা। বিষয়টি স্পষ্ট করেছে আইএমডি। তারা জানিয়ে দিল উত্তর পাকিস্তান থেকে প্রচুর ধুলো আসছে। এটি পাঞ্জাব এবং হরিয়ানা থেকে দিল্লিতে এসেছে। এই ধুলো প্রবল বাতাসের সাহায্যে দিল্লির পরিবেশকে দূষিত করেছে। 


আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে যে গতিতে এই ধুলোর ঝড় পাকিস্তান থেকে এসেছে সেটা যথেষ্ট উদ্বেগের। এরফলে দিল্লির বাতাস অনেকটাই দূষিত হবে। 


ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজির মতে, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দিল্লিতে বায়ুদূষণের মাত্রা ছিল অতি খারাপ। এই পরিস্থিতি আরও দুদিন ধরে চলবে। আইএমডি-র পক্ষ থেকে দিল্লিতে ধুলোর ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। পাশাপাশি হরিয়ানা, রাজস্থানে ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে। ফলে এই জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে।

দিল্লিতে এই ধুলোর জেরে সেখানকার বাতাসের দৃশ্য়মানতা অনেকটাই নিচের দিকে রয়েছে। এরফলে প্রবীণ এবং শিশুদের সমস্যা তৈরি হয়েছ। এই পরিস্থিতি আগামী দুদিন আরও চলবে বলেও জানিয়ে দিয়েছে আইএমডি।