আজকাল ওয়েবডেস্কঃ নৃশংস ঘটনা!  স্ত্রীয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ স্বামীর।  গরম জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে ঘুমন্ত অবস্থায় সেই জল গায়ে ঢেলে দেওয়া হয়েছে বলেই অভিযোগ এক ব্যক্তির।  এরপর শিশুকন্যা-সহ তাঁকে বন্ধ ঘরে আটক করে রেখে পালিয়ে যায় স্ত্রী। কোনও মতে প্রাণ নিজের প্রাণ বাঁচিয়েছেন বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। 

গায়ে পোড়া দাগের চিহ্ন দেখিয়ে সংবাদমাধ্যমের সামনে গোট ঘটনা তুলে ধরেছেন ওই ব্যক্তি। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর ওপর নৃশংস অত্যাচার চালাত তাঁর স্ত্রী। এমনকি পরিবারের সঙ্গেও তাঁকে কোনওরকম যোগাযোগ করতে দেওয়া হত না। ওই ব্যক্তির অভিযোগ, তাঁর স্ত্রী এর আগে আরও সাত থেকে আটটা বিয়ে করেছিলেন। প্রত্যেক বিয়ের পরেই মহিলা একই কাণ্ড ঘটান। প্রথমে প্রেমের জালে ফাঁসিয়ে পুরুষদেরকে বিয়ে করেন ওই মহিলা। এরপর কিছুদিন যেতেই স্বামীর ওপর অত্যাচার চালাতে শুরু করে দেন, যাতে  স্বামীরা নিজেরাই তাঁকে ছেড়ে দিতে চান। সেই সময় মহিলা ভরণপোষণ দাবি করে বসেন। এভাবেই ওই মহিলা সকলের সঙ্গে প্রতারণা করেন বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছেন আক্রান্ত ব্যক্তি। তাঁকে কীভাবে হত্যা করার চেষ্টা করা হয়ছিল তার বিবরণ দিতে গিয়ে ওই ব্যক্তি বলেন, রাতের বেলা  ঘুমিয়েছিলেন তিনি। তখনই বউ এক বালতি জল গরম করে তাতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে ওই ব্যক্তির গায়ে ঢেলে দেন। যাতে তিনি বাড়ির বাইরে না বের হতে পারেন,সেজন্যই ঘরের বাইরে থেকে তালা বন্ধ করে দিয়েছিলেন স্ত্রী। সেইসময় তাঁদের সন্তানও ঘরের ভিতরে ছিল। বাবার প্রাণ বাঁচাতে সাহায্য চেয়ে চিৎকার  করতে শুরু করে সেও। এরপরে কান্নায় ভেঙে পড়ে শিশুটি। সন্তানকে সামলাতে বাবা শিশুর পাশে এসে বসেন এবং খুঁজে পান পালানোর রাস্তা। ঘরের জানলার এক পাশ ভাঙা অবস্থায় দেখেন তিনি। অবশেষে সেখান থেকেই পালিয়ে প্রাণ বাঁচে দুজনের।  অভিযুক্ত স্ত্রীকে এখনও আটক করেনি পুলিশ  বলেই খবর।

 

?ref_src=twsrc%5Etfw">March 31, 2025