আজকাল ওয়েবডেস্কঃ ভালবাসার মানুষের সঙ্গে কাটানো কোনও বিশেষ মুহূর্তের অভিজ্ঞতা অনেকেই সমাজমাধ্যমে পোস্ট করেন। কিন্তু তাই বলে দুর্ঘটনায় জখম হওয়ার ছবিও? তাও আবার  আদ্ভুত একটি ক্যাপশনের সঙ্গে। পোস্টটি দেখা মাত্রই নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে। ওই ছবির ক্যাপশনে যা লেখা ছিলও তা আরও অবাক করা। জানলে চমকে উঠবেন আপনিও…

 প্রতিদিনই অদ্ভুত কোনও না কোনও পোস্ট  সামাজমাধ্যমে ভাইরাল হয়। অনলাইনে সকলের নজরে আসতে কত কি না পোস্ট করে নেটিজেনরা। এবার সেরকমই একটি পোস্ট ভাইরাল হয়েছে। প্রেমিকের সঙ্গে প্রথমবার দুর্ঘটনায় পড়েছেন প্রেমিকা। সমাজমাধ্যমে তাঁদের জখম হওয়ার ছবিও পোস্ট করেছেন ওই তরুণী। শুধুমাত্র  সাধারন পোস্টই না বরং সেই ছবিকে প্রোফাইল পিকচার করে রেখে দিয়েছেন তিনি। ক্যাপশনে আবার লিখেছেন, ‘প্রেমিকের সঙ্গে প্রথম দুর্ঘটনা’।

 সেই পোস্টটি সামজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। তারপরেই তা হাসির খোঁড়াক হয়ে উঠেছে। নেটিজেনদের নজরে আসতেই অধিকাংশই অনেকেই সেই পোস্টে মজার মজার কমেন্ট পোস্টে করেছেন। কেউ কেউ আবার কড়া সমালোচনাও করেছেন।