আজকাল ওয়েবডেস্ক: রবিবার গুজরাটে পোরবন্দরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। একটি সূত্র জানাচ্ছে যে, হেলিকপ্টারটিতে থাকা তিন ক্রু সদস্য আগুনে পুড়ে দুর্ঘটনায় মারা গিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উপকূলরক্ষী বাহিনীরএএলএইচ ধ্রুব কপ্টারি পোরবন্দরে একটি খোলার মাঠে ভেঙে পড়ে। মাঠে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই কপ্টারটিতে বিস্ফোরণ হয়। তারপরই আগুন ধরে যায়। তবে, কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
#Gujarat
— Dilip Singh Kshatriya (@Kshatriyadilip)
A tragic incident at Porbandar as an Indian Coast Guard helicopter crashed, resulting in the death of three personnel. Authorities have launched a swift rescue operation, & investigations are ongoing to determine the cause of the crash.@NewIndianXpress @santwana99 pic.twitter.com/3OVUAjPjGeTweet by @Kshatriyadilip
চার মাস আগে গত সেপ্টেম্বরে, পোরবন্দরের কাছে এএলএইচ-৩ উপকূলরক্ষী বাহিনীর আরও একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মহড়ার সময়েই আরব সাগরে ভেঙে পড়েছিল। হেলিকপ্টার আরব সাগরে পড়ে যাওয়ার পরে তিনজন ক্রু সদস্য নিখোঁজ হন। পরে দুই ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার করা হলেও পাইলট-ইন-কমান্ড রাকেশ কুমার রানাকে উদ্ধারে র কাজ অব্যহত ছিল। এরপর এক মাস দীর্ঘ অনুসন্ধানের পর, গত অক্টোবরে গুজরাট উপকূলে পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়।
