আজকাল ওয়েবডেস্ক: দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দশম শ্রেণির পরীক্ষা। শেষ হবে ১৩ মার্চ।
দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২ এপ্রিল। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। চলবে ১.৩০টা পর্যন্ত। বোর্ডের সাইটে পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।
সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের প্র্যাকটিকাল পরীক্ষা হবে ১ জানুয়ারি থেকে। এই পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যদিও শীতপ্রধান অঞ্চলের স্কুলগুলিতে ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে প্র্যাকটিকাল পরীক্ষা। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে তা শেষ হবে।