আজকাল ওয়েবডেস্ক: ফের রিলের নেশায় প্রাণহানির ঘটনা। নববর্ষের আনন্দে মেতেছিল সাত কিশোর। গঙ্গার সঙ্গে সংযুক্ত একটি হ্রদে নৌকাবিহারে যায় তারা। নৌকা কিছুটা যাওয়ার পরই রিল তৈরিতে ব্যস্ত হয়ে ওঠে ওই সাত জন। সকলে উঠে দাঁড়াতেই ভাসমান নৌকা নিয়ন্ত্রণ হারায়। উল্টে যায় নৌকাটি। তলিয়ে যায় সাত কিশোর। স্থায়ীয় ও ডুবুরিরা মিলে প্রথমে ছয়জনকে উদ্ধার করে। কিন্তু একজন কিশোর গভীররে তলিয়ে গিয়েছিল। পরে তাকেও উদ্ধার করে হাসপাতাহে পাঠানো হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ের গঙ্গাঘাট কোতোয়ালির জাজমউ ফাঁড়ির অন্তর্গত রতিরাম পুরওয়া এলাকায়

স্থানীয়রা জানান, মাহাতাব আলমের একমাত্র ছেলে উমর তার বন্ধুদের সঙ্গে নৌকায় উঠেছিল। এরপর রিল বানানোর নেশায় তারা সকলে উঠে দাঁড়াতেই নৌকাটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শী এবং উদ্ধারকারী দল ছয় কিশোরকে বাঁচাতে দ্রুত কাজ করে। 

জাজমউ ফাঁড়ির ইনচার্জ রাহুল সিং বলেছেন, "রতিরাম পুরওয়ার সাতজন কিশোর - উমর (১৪), আমান (১৫), রাজা (১৬), রিপু (১৪), আংশু (১৫), কেশান (১৭) এবং মনীশ (১৪) দুর্ঘটনাগ্রস্ত নৌকায় ছিলেন। চলন্ত নৌকায় তাদের অনিয়ন্ত্রিত চলাফেরার ফলেই সেটি ডুবে যায়। স্থানীয় এবং ডুবুরিরা ছয় জনকে উদ্ধার করেছিল কিন্তু উমর গভীর জলে আটকা পড়েছিল। ফলে তাকে আর জীবন্ত উদ্ধার করা যায়নি।"