আজকাল ওয়েবডেস্ক : হরিয়ানা বিধানসভা নির্বাচন থেকে আরও ভালো ফল দিল্লিতে করতে চায় বিজেপি। ফলে তারা আগে থেকে নিজের ঘর গোছাতে ব্যস্ত। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচন যাতে ভালোভাবে হয় সেজন্য এবার বৈজয়ন্ত জয় পান্ডা পেলেন বিশেষ দায়িত্ব। তাকে এবার দিল্লি বিধানসভা ভোটে দায়িত্ব দেওয়া হল। 

 

বিজেপির ওড়িশার সাংসদ পান্ডা ইতিমধ্যে দলের হয়ে বেশ কয়েকটি দরকারি দায়িত্ব সামলেছেন। তাই তাকে এবার বিশেষ আরও দায়িত্ব দিল বিজেপির হাই কমান্ড। নতুন বছরের শুরুতে দিল্লি বিধানসভা নির্বাচন হবে। তাই আর দেরি না করে আগে থেকে লড়াই করতে মাঠে নেবে পড়েছে গেরুয়া শিবির। 

 

১৯৯৮ সাল থেকে দিল্লি বিজেপির কাছে অধরা। তাই এবার আর দেরি না করে আগে থেকে তৈরী হতে চাইছে বিজেপি শিবির। দিল্লিতে বিজেপির প্রধান প্রতিপক্ষ আপ শিবির। যেভাবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রতিবার বিজেপিকে ঘোল খাইয়েছে সেখানে আগে থেকে সতর্ক বিজেপি। 

 

দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী সব কাজ দেখছেন। তিনি কেজরিওয়াল পদত্যাগ করার পর দায়িত্ব নিয়েছে। তবে সবাই এটা জানে তিনি কার কথা শুনে নিজের কাজ করছেন। তাই কোনও গলদ রাখতে চায় না বিজেপি।