আজকাল ওয়েবডেস্ক:  কোটিপতি হতে কে না ভালবাসে। তবে তার জন্য আগে থেকেই দরকার সঠিক পদক্ষেপ। নির্দিষ্ট পথে বিনিয়োগ এবং টানা বিনিয়োগ। এসআইপি-র শক্তি আপনাকে নিয়ে যেতে পারে কোটিপতি হওয়ার দিকে। মিড ক্যাপ এসআইপি-তে যদি মাসে মাত্র ১০ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন তবে অতি অল্প সময়ের মধ্যেই আপনি হয়ে যেতে পারে কোটিপতি।

 

একজন গ্রাহক এখানে টানা ৫ বছর বিনিয়োগ করলে আপনার বিনিয়োগ করা অর্থ হবে ৬ লক্ষ টাকা। এরপর ধীরে ধীরে টানা ৯ বছর ধরে মাসে এই একই পরিমান বিনিয়োগ করা যেতে পারে। তাহলেই সুদের হিসাব অনুসারে আপনার টাকা ১ কোটি হয়ে যাবে। তাহলে একবার ভেবে দেখুন যদি এই মিউচুয়াল ফান্ডে যদি মাসে ১ লক্ষ টাকা করে বিনিয়োগ করেন তাহলে ৯ বছর পর আপনি কত টাকা হাতে পাবেন।

 

এই এসআইপি প্রতিটি গ্রাহককে ভাল সুদ দেয়। মিড ক্যাপ এসআইপি-তে যদি নিয়ম মেনে বিনিয়োগ করা যায় তাহলে দিনের শেষে আপনার সুদের হার আপনাকে সন্তুষ্টি দেবেই। তবে একটা কথা মাথায় রাখতে হবে যেকোনও মিউচুয়াল ফান্ডে আপনাকে দীর্ঘসময় ধরে বিনিয়োগ করতে হবে। নাহলে সঠিক লাভের সুদ মিলবে না। নিজের অর্থকে প্রমোশন করতে হবে নিজেকেই। আর যারা এখানে টাকা বিনিয়োগ করতে ভয় পান তারা অবশ্যই বিশেষজ্ঞর সহায়তা নিতে পারেন। তাতে অসুবিধার কিছুই নেই।