আজকাল ওয়েবডেস্ক: ‘ফেক’ অর্থাৎ ভুয়ো। নানা জায়গায় ভুয়ো শিক্ষক, ভুয়ো আমলা, বিচারকের খবর প্রকাশ্যে আসে। সেসবের বিচার হয় আদালতে। কিন্তু বিচারও নাকি হয়েছে ভুয়ো। বিচারক, যিনি একের পর এক মামলার রায় দিয়েছেন, তিনি ভুয়ো। শুধু বিচারক নয়, কর্মীরা ভুয়ো। গোটা আদালতই নাকি ভুয়ো। মোদির গুজরাটে তেমন ঘটনা ঘটেছে বলে খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। 


২০১৯ সালের একটি ঘটনার তদন্ত চালাতে গিয়ে পুলিশের চোখে এই ঘটনা আসে। সরকারি জমি সংক্রান্ত এক মামলার তদন্তে নেমে ভুয়ো বিচারের ঘটনা সামনে আসে।জানা গিয়েছে, পালদি এলাকায় সরকারি জমির একটি পার্সেলের উপর অধিকার দাবি করে একজন বাবজুজি ঠাকুরের দায়ের করা সিটি সিভিল কোর্টে দেওয়ানি আবেদনের প্রক্রিয়া চলাকালীন এই জালিয়াতিটি ধরা পড়ে। 


 জানা গিয়েছে, ধৃতের নাম মরিস স্যামুয়েল ক্রিশ্চিয়ান ।পুলিশ জানিয়েছে, গত ৫ বছর ধরে এই ব্যক্তি বিচারক সেজে, ভুয়ো আদালত খুলে একের পর এক মামলার রায় দিয়েছেন। ওই ব্যক্তির নামে পুলিশ মামলা দায়ের করেছে।