আজকাল ওয়েবডেস্ক: হাত থেকে আচমকা পড়ে গিয়েছিল পাঁচ টাকার মুদ্রা। নীচে পড়তেই গড়িয়ে যাচ্ছিল খানিকটা দূরে। পাঁচ টাকার পিছনে দৌড়তে দৌড়তে সোজা গভীর কুয়োয় পড়ল সাত বছরের এক শিশু। মাথায় গুরুতর চোট পেয়ে মৃত্যু হল তার।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের গুণা জেলায়। মৃত শিশুর নাম, কানহা। পেশায় কৃষক মাধোলালের একমাত্র পুত্র সন্তান ছিল সে। মাধোলালের প্রথম স্ত্রীর দুটো কন্যাসন্তান রয়েছে। ছেলে সন্তানের আকাঙ্ক্ষায় তিনি দ্বিতীয় বিয়ে করেন। কানহা তাঁর দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান।
শনিবার বাড়ির সামনে খেলাধুলা করছিল কানহা। হাতে ছিল পাঁচ টাকার মুদ্রা। হাত থেকে পড়ে যেতেই সেটি গড়িয়ে যাচ্ছিল বাড়ির পাশের কুয়োর দিকে। মুদ্রাটি কুড়োতে গিয়ে গভীর কুয়োয় পড়ে যায় সে। মাথায় গুরুতর আঘাত পায়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাত বছরের শিশুটির। একমাত্র পুত্রসন্তান হারিয়ে শোকে বিহ্বল গোটা পরিবার। দুর্ঘটনার পর শোকের ছায়া গ্রামেও।