আজকাল ওয়েবডেস্ক: মাঝরাস্তায় গাড়ির ধাক্কা বাসের সঙ্গে। দুমড়ে মুচড়ে গেল গাড়ি। সাতজনের মধ্যে প্রাণ গিয়েছে পাঁচ ডাক্তারি পড়ুয়ার। কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর বাসের সঙ্গে পড়ুয়াদের গাড়ির ধাক্কা হয়। কালারকোদের কাছে সোমবার রাত ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।  

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়। ভিতরে থাকা পড়ুয়াদের একপ্রকার দরজা ভেঙে বের করে আনতে হয়। দুজনের চিকিৎসা চলছে। যদিও পাঁচজন মৃত পড়ুয়া সরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া জানা গেলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বাসের যাত্রীরা দুর্ঘটনায় আহত হয়েছেন, তবে কেউ গুরুতরভাবে জখম জননি বলেই জানা গিয়েছে। 

এর আগে রবিবার কর্ণাটকে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ বছর বয়সি আইপিএস অফিসার হর্ষবর্ধনের। হাসান-মাইসুরু হাইওয়েতে আচমকা নিয়ন্ত্রণ হারান তাঁর গাড়ির চালক। টায়ার ফেটে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাড়িতে, পরে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। মাথায় গুরুতর চোট পান হর্ষবর্ধন। অতিরিক্ত রক্তপাতের পর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। আহত গাড়ির চালক এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রথম পোস্টিংয়ে যোগ দেওয়ার পথেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর