আজকাল ওয়েবডেস্ক: গত ২০ দিনে দিল্লির এক আশ্রমে ১৩ শিশুর রহস্যমৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রোহিনী এলাকার আশা কিরণ আশ্রমে ঘটনাটি ঘটেছে। বিশেষভাবে সক্ষম শিশুরাই এই আশ্রমে থাকে। সম্প্রতি দিল্লি সরকার পরিচালিত এই আশ্রমের পরিকাঠামো খতিয়ে দেখেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। তাতেই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে।
রিপোর্টে জানা গিয়েছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ওই আশ্রমের ২৭টি শিশুর মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা ঘিরে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সুস্পষ্ট কারণ প্রকাশ্যে আসবে। স্বাভাবিকভাবেই আশ্রমের খাবারের ও জলের গুণমান ঘিরে প্রশ্ন তুলেছে বিজেপি। জাতীয় মহিলা কমিশনের এক প্রতিনিধি দল আশ্রম পরিদর্শন করবে বলেও জানা গিয়েছে।
এদিকে আশ্রমে শিশুদের রহস্যমৃত্যু ঘিরে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে সংঘাত তুঙ্গে। রিপোর্টের তথ্য ভুল দাবি করে দিল্লির মন্ত্রী আতিশী জানিয়েছেন, ওই আশ্রমে চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থতার কারণেই মৃত্যু কি না, তা খতিয়ে দেখে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।