উন্নয়নের জোয়ার বাংলায়। একগুচ্ছ জনমুখী প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা এখন সকলের মুখে মুখে ঘুরছে। ভোটের মুখেই আরেকটি বড় প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
2
13
যুবসাথী প্রকল্প। যে প্রকল্পের ১৫০০ টাকা বাংলার বেকার যুবক, যুবতীদের অ্যাকাউন্টে ঢুকবে প্রতি মাসে। এপ্রিল থেকে টাকা ঢোকার কথা থাকলেও, মার্চ থেকেই যুবসাথীর টাকা ঢুকতে শুরু করেছে বেকার যুবক, যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
3
13
ভোটের মুখে একদিকে যেমন যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে, তেমনই বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। প্রতি মাসে ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা।
4
13
কিন্তু যুবসাথী না লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বেকার যুবতীদের জন্য কোন প্রকল্পে লাভ বেশি? কোন প্রকল্পে আবেদন করলে বিশেষ সুবিধা পাওয়া যাবে, জানেন কি?
5
13
যুবসাথী প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। কোনও চাকরি না পাওয়া পর্যন্ত, সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই প্রকল্পের সহায়তা পাওয়া যাবে।
6
13
পাঁচ বছরের মধ্যে চাকরি পেলে, সংশ্লিষ্ট দপ্তরে জানাতে হবে। পাঁচ বছরের মধ্যে চাকরি না পেলে, আবারও রিনিউ করার জন্য আবেদন করতে হবে।
7
13
মাধ্যমিক ও সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করলে, কোনও স্কলারশিপ ব্যতীত সরকারি প্রকল্পের সুবিধা না পেলে, যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।
8
13
অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় বর্তমানে সাধারণ মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তফশিলিরা ১৭০০ টাকা করে পাবেন।
9
13
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। আবেদনকারীকে বাংলার বাসিন্দা হতেই হবে এবং স্বাস্থ্যসাথী কার্ড থাকা প্রয়োজন।
10
13
আবেদনকারী কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মী নন। আর্থিকভাবে দুর্বল মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন।
11
13
যুবসাথী প্রকল্পের তুলনায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাওয়া বেশিদিন ধরে। পাশাপাশি রাজ্য সরকার ভোটের মুখে একধাক্কায় ৫০০ টাকা বাড়িয়েছে।
12
13
একুশের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। প্রকল্প চালু করার পর ৫০০ টাকা ভাতা পেতেন মহিলারা। এরপর ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে আবারও বাড়ানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ।
13
13
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ১০০০ টাকা থেকে বেড়ে ১৫০০ টাকা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। ২৫ বছর বয়স হলেই লক্ষ্মীর ভাণ্ডারেই বেশি সুবিধা পাওয়া যাবে বলে মনে করছেন অনেকে।