ভোটের মুখে গত সপ্তাহের শনিবার ধর্মতলার ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, মার্চ মাস থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে।
2
12
আগে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, পয়লা এপ্রিল থেকে রাজ্যের বেকার যুবক ও যুবতীরা যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা পাবেন।
3
12
কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গত শনিবার থেকে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে অ্যাকাউন্টে। তবে অভিযোগ, এখনও অনেকের ব্যাঙ্কে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা ঢোকেনি।
4
12
অনলাইনে ও অফলাইনে, দু'ভাবেই কয়েক লক্ষ ফর্ম জমা পড়েছে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৬ ফেব্রুয়ারি। কিন্তু এখনও টাকা ঢোকেনি কেন?
5
12
যাঁরা এখনও পর্যন্ত যুবসাথীর টাকা পাননি, তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন। আদৌ ফর্ম জমা পড়ল কিনা, ফর্ম গ্রহণ করা হয়েছে কিনা, ফর্মের স্ট্যাটাস কী, এইসব তথ্য জানার জন্য যাঁরা দুশ্চিন্তায় ভুগছেন, তাঁদের জন্য রয়েছে বিশেষ সুযোগ।
6
12
জানেন কি, যুবসাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রায় ৮৫ লক্ষ মানুষ আবেদন জানিয়েছেন। বিপুল পরিমাণ আবেদন জমা পড়ার পর, আবেদনকারীর নথিপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য সময় লাগে।
7
12
আবেদনকারীর বয়স, আধার কার্ড, রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, সবটাই খুঁটিনাটি পরীক্ষা করা হচ্ছে। ফর্মের স্ট্যাটাস পরীক্ষা করার উপায়ও রয়েছে।
8
12
রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের পোর্টালে 'অ্যাপ্লিকেশন স্ট্যাটাস'-এ গিয়ে ফোন নম্বর দিয়ে ফর্মের স্ট্যাটাস চেক করা যাবে। কিন্তু বর্তমানে সেই স্ট্যাটাস অনেকেই দেখতে পারছেন না।
9
12
ওয়াকিবহাল মহল জানিয়েছে, আর কিছু দিনের মধ্যেই যুবসাথীর পোর্টালটি সক্রিয় হয়ে উঠবে। এরপর ফোন নম্বর, আধার কার্ডের নম্বর দিয়ে বাড়িতে বসেই ফর্মের স্ট্যাটাস চেক করা যাবে।
10
12
তবে জানা গেছে, অনলাইনে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের ভেরিফিকেশন দ্রুত হচ্ছে। অফলাইন আবেদনকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
11
12
পাশাপাশি, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০-এর মধ্যে হলেই যুবসাথীর সহায়তা পাওয়া যাবে। বয়সসীমার গরমিল থাকলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না।
12
12
পাশাপাশি রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের সুবিধা পেলে, যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন না। আধার কার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথির গড়মিল থাকলেও, ফর্ম জমা নেওয়া হবে না।