পরিসংখ্যানের বিচারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ কেরিয়ার সমৃদ্ধ। নক আউট পর্বে তাঁর পারফরম্যান্স নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
2
11
বিশ্বকাপের নকআউট পর্বে ১০টি ম্যাচে মোট ৭৪১ মিনিট খেলে রোনাল্ডো গোল করেছেন মাত্র একটি। সেটিও এসেছে পেনাল্টি থেকে। এই পর্বে তাঁর কোনও অ্যাসিস্টও নেই।
3
11
চলতি বিশ্বকাপে রোনাল্ডো ১৭টি শট নিয়েছেন। তবে গত ৬০ বছরের বিশ্বকাপ ইতিহাসে সতীর্থদের জন্য একটি সুযোগও তৈরি না করে এত বেশি শট নেওয়ার নজির আর নেই। স্পেনের বিরুদ্ধে ম্যাচে তিনি মাত্র ১৯ বার বল স্পর্শ করেন, যা বিশ্বকাপে তাঁর শুরু থেকে খেলা ম্যাচগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।
4
11
বিশ্বকাপের নকআউট পর্বে রোনাল্ডো কখনওই অন-টার্গেটে দু'টির বেশি শট নিতে পারেননি। এর আগে ২০১০ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে এবং ২০০৬ সালের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি দু'টি করে অন-টার্গেট শট নিয়েছিলেন।
5
11
ড্রিবলিংয়েও দেখা গিয়েছে বড় ধরনের ভাটা। বিশ্বকাপে নিজের শেষ ন' ম্যাচে তিনি একবারও ড্রিবলিংয়ের চেষ্টা করেননি। পাশাপাশি শেষ ১৫টি বিশ্বকাপ ম্যাচে তাঁর কোনও সফল ড্রিবলিংও নেই। অর্থাৎ এবারের আসরে তিনি ড্রিবলিংয়ের চেষ্টাই করেননি। রোনাল্ডোর থেকেও বেশি ড্রিবল করেছেন ভোজিনহা। আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচে লাওতারো মার্টিনেজকে কাটিয়েছেন কেপ ভার্দের তারকা গোলকিপার।
6
11
বিশ্বকাপে রোনাল্ডোর মোট গোলসংখ্যা এখন ১১, যা পর্তুগালের হয়ে সর্বোচ্চ। তবে এই ১১ গোলের মধ্যে ১০টিই এসেছে গ্রুপ পর্বে। নকআউট পর্বে তাঁর একমাত্র গোলটি এসেছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে।
7
11
অ্যাসিস্টের সংখ্যাও খুব বেশি নয়। বিশ্বকাপে রোনাল্ডোর মোট দু'টি অ্যাসিস্ট রয়েছে। একটি ২০০৬ সালে এবং অন্যটি ২০১৪ বিশ্বকাপে।
8
11
ব্যক্তিগত অর্জনের দিক থেকে অবশ্য একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন রোনাল্ডো। তিনি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বয়সী গোলদাতা। এ তালিকায় শীর্ষে রয়েছেন ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা, যিনি ১৯৯৪ বিশ্বকাপে ৪২ বছর বয়সে গোল করেছিলেন।
9
11
এ ছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডও এখন রোনাল্ডোর দখলে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তিনি গোলটি করেন ৪১ বছর ১৪৭ দিন বয়সে।
10
11
রোনাল্ডোই বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার, যিনি ছ'টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন। পাশাপাশি ২৭টি বিশ্বকাপ ম্যাচ খেলে তিনি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার।
11
11
এ তালিকায় তাঁর উপরে রয়েছেন শুধু লিওনেল মেসি, যাঁর ম্যাচসংখ্যা ৩০। বিশ্বকাপে রোনাল্ডোর সেরা সাফল্য ২০০৬ সালে পর্তুগালকে সেমিফাইনালে পৌঁছে দেওয়া।