জীবনের কোনও না কোনও সময়ে আমরা সবাই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যখন খুব কাছের কোনও বন্ধু হঠাৎ দূরে সরে যায়। একসময় যার সঙ্গে প্রতিদিন কথা হত, সব সুখ-দুঃখ ভাগ করে নেওয়া হত, সেই মানুষটিই ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেয়।
2
12
তখন অনেকের মনেই প্রশ্ন জাগে—“আমার কি কোনও ভুল হয়েছে?” তবে বিশেষজ্ঞদের মতে, সব সময় বন্ধুত্ব ভেঙে যাওয়ার জন্য নিজেকে দোষী ভাবার কোনও কারণ নেই। অনেক ক্ষেত্রেই পরিস্থিতি, সময় এবং জীবনের পরিবর্তন এর জন্য দায়ী।
3
12
প্রথমত, মানুষ সময়ের সঙ্গে বদলে যায়। স্কুল বা কলেজে যেসব বিষয়, অভ্যাস বা স্বপ্নে মিল ছিল, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলি পরিবর্তিত হতে পারে। বন্ধুত্বের ক্ষেত্রে মতের মিল বা জীবনের লক্ষ্যের মিল এগুলো খুব গুরুত্বপূর্ণ।
4
12
কারও জীবনে নতুন লক্ষ্য আসে, কেউ নতুন পরিবেশে চলে যায়। ফলে আগের মতো মিল খুঁজে পাওয়া যায় না। এর ফলে বন্ধুত্বে দূরত্ব তৈরি হয়। এটা স্বাভাবিক৷ এবং এটা মেনে নেওয়াই ভাল।
5
12
দ্বিতীয়ত, ব্যস্ততা একটি বড় কারণ। চাকরি, পরিবার, পড়াশোনা বা ব্যক্তিগত দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের জন্য আগের মতো সময় বের করা অনেকের পক্ষেই সম্ভব হয় না।
6
12
সময় না দিতে পারায় সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে কেউ ইচ্ছাকৃতভাবে বন্ধুত্ব শেষ করতে চাইছে।
7
12
তৃতীয়ত, সব বন্ধুত্ব সারাজীবন টিকে থাকার জন্য তৈরি হয় না। কিছু মানুষ আমাদের জীবনের নির্দিষ্ট একটি সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই অধ্যায় শেষ হলে সম্পর্কও স্বাভাবিকভাবেই ফিকে হয়ে যেতে পারে। এটি জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া।
8
12
চতুর্থত, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে দুই পক্ষেরই সমান আগ্রহ ও প্রচেষ্টা প্রয়োজন। বন্ধুত্বের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য৷
9
12
যদি একজন চেষ্টা করে কিন্তু অন্যজন আগ্রহ না দেখায়, তাহলে সেই সম্পর্ক ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তাই বন্ধুত্ব ভাঙলে তার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নেওয়া ঠিক নয়।
10
12
পঞ্চমত, অনেকেই একটি মাত্র বন্ধুত্বের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু জীবনে সম্পর্কের পরিধি যত বিস্তৃত হয়, মানসিক চাপ তত কমে।
11
12
একজন বন্ধু দূরে সরে গেলেই যেন পুরো পৃথিবী ভেঙে না পড়ে, সেজন্য বিভিন্ন মানুষের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তোলা জরুরি।
12
12
বন্ধুত্ব হারানো নিঃসন্দেহে কষ্টের। তবে প্রতিটি বিচ্ছেদকে নিজের ব্যর্থতা হিসেবে দেখার প্রয়োজন নেই। অনেক সময় মানুষ, পরিস্থিতি এবং জীবনের গতিপথ বদলে যায় বলেই সম্পর্কের সমীকরণও বদলে যায়। তাই অতীত নিয়ে অপরাধবোধে না ভুগে নতুন সম্পর্ক, নতুন অভিজ্ঞতা এবং নিজের মানসিক সুস্থতার দিকে মন দেওয়াই বুদ্ধিমানের কাজ।