আগুন কার্যত সব পুড়িয়ে দিতে পারে৷ শরীরের যেকোনও অঙ্গ আগুনের সংস্পর্শে এলেই পুড়ে ছাই হয়ে যায়৷ এবার মৃত্যুর পর মানবদেহের শেষ পরিণতি কী? প্রশ্ন কখনও না কখনও সবার একবার আসে।
2
8
সনাতন ধর্মে মৃতদেহ দাহ করার নিয়ম রয়েছে। চিতার আগুনে শরীর পুড়ে ছাই হয়ে গেলেও, সম্পূর্ণ দেহ কিন্তু বিনষ্ট হয় না। শরীরের এমন কিছু অংশ রয়েছে, যা তীব্র অগ্নিশিখাতেও অক্ষত থেকে যায়। শুনতে অদ্ভুত লাগলেও, এটাই বিজ্ঞানের সত্য।
3
8
মূলত মানুষের হাড় এবং দাঁত চিতার আগুনে পুরোপুরি পুড়ে যায় না। বিশেষ করে মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্তের হাড়টি আগুনে অবিনশ্বর থাকে।
4
8
পাশাপাশি, দাঁতের ওপরের কঠিন আবরণ বা 'এনামেল' এতটাই শক্তিশালী যে স্বাভাবিক উত্তাপে তা গলে না।
5
8
শবদাহের সময় প্রথমে শরীরের মাংসপেশি পুড়ে ছাই হয়। কিন্তু হাড় সম্পূর্ণ ভস্মীভূত হতে যে বিপুল তাপমাত্রার প্রয়োজন, তা সাধারণ চিতায় তৈরি হয় না।
6
8
এই কারণেই অন্ত্যেষ্টিক্রিয়ার পর পড়ে থাকা ভস্মের মধ্যে হাড়ের ছোট ছোট টুকরো বা ‘অস্থি’ খুঁজে পাওয়া যায়। লোকবিশ্বাসে আবার অনেকের ধারণা, দাহ করার পরও শরীরের নাভি অংশটি সম্পূর্ণ পোড়ে না।
7
8
এছাড়া, চিকিৎসার কারণে শরীরে যদি কোনও কৃত্রিম অঙ্গ বা যন্ত্র (যেমন পেসমেকার বা হিপ রিপ্লেসমেন্ট) বসানো থাকে, তবে ধাতু দিয়ে তৈরি সেই অংশগুলোও আগুনে অক্ষত থেকে যায়। পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় ছাই থেকে সেগুলো আলাদা করা হয়।
8
8
সংক্ষেপে বলতে গেলে, চিতার আগুন সবটুকু গ্রাস করতে পারে না। হাড় ও ধাতুর কঠিন কাঠামোর কাছে এসে থমকে যেতে হয় আগুনকেও।