রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ভর্তি থাকা রোগীদের জন্য আরও উন্নত পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।
2
10
রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। সেখানকার ডিরেক্টরের সঙ্গে কথা বলে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন।
3
10
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রোগী-পিছু প্রতিদিনের খাদ্য বরাদ্দ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হবে। আর আগস্ট মাস থেকেই বরাদ্দ বেড়ে রোগীদের জন্য নতুন খাদ্যতালিকা চালু হয়ে গেল।
4
10
বরাদ্দ বাড়ানোর পর আমূল বদল করা হয়েছে মেনুতেও। কী কী রয়েছে সেখানে? সেটাও ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।
5
10
সম্প্রতি হাসপাতালের রোগীদের খাবারের জন্য দৈনিক বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর এবার প্রকাশ্যে এল নতুন খাদ্যতালিকার বিস্তারিত।
6
10
রাজ্যের তথ্য, সংস্কৃতি ও পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, ১ আগস্ট থেকে সরকারি হাসপাতালগুলিতে নতুন মেনু কার্যকর হয়েছে।
7
10
তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘সুস্থ বাংলা’ গড়ার লক্ষ্যের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কী কী রয়েছে এই নতুন মেনুতে? এক নজরে দেখে নেওয়া যাক।
8
10
নতুন ব্যবস্থায় দিনের শুরুতে রোগীদের জন্য থাকছে এক কাপ চা এবং দুটি বিস্কুট। সকালের জলখাবারে দুধ, কলা, পাউরুটি, চিনি ও একটি সেদ্ধ ডিম দেওয়া হবে।
9
10
দুপুরের খাবারে রাখা হয়েছে ভাত, ডাল, সবজির কোনও একটি পদ, আলুর তরকারির পাশাপাশি রুই অথবা কাতলা মাছ। বিকেলের জলখাবারেও চা এবং দুটি বিস্কুট দেওয়া হবে।
10
10
সন্ধ্যার খাবারে থাকবে মুড়ি, শশা এবং বাদাম। ডিনারে রোগীরা পাবেন ভাত, রুটি, ডাল, আলুর তরকারি, একটি সেদ্ধ ডিম এবং একটি চিজের কিউব।