রাজ্যে পালাবদলের পরেই বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের ঘোষণা কর হয়েছে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলি ভরাট করতে তৎপর সরকার। এ বার আরও একটি জরুরি ক্ষেত্রে স্থায়ী পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে।
2
6
রাজ্যের অন্য দপ্তরগুলির মতোই দমকল দপ্তরেও দীর্ঘদিন ধরে চলছে কর্মীসঙ্কট। ফলে শহর বা শহরতলিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সমস্যার সম্মুখীন হতে হয় সংশ্লিষ্ট দপ্তরকে। সামনেই দুর্গাপুজো। বাঙালির এই মহাপার্বণ শুরু হতে হাতে আর ঠিক এক মাস। এই সময়ে পরিস্থিতি আরও জটিল হবে বলেই এই সরকারি তৎপরতা বলে জানা গিয়েছে।
3
6
রাজ্যের দমকল দপ্তরে ইতিমধ্যেই নিয়োগের ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। পুজোর আগেই প্রায় ২,৫০০ স্থায়ী পদে নিয়োগ হওয়ার সম্ভাবনা। পাশাপাশি ৩৫০ জন চালক নিয়োগ করারও পরিকল্পনা সরকারের। তাঁরা সংশ্লিষ্ট দপ্তরের নতুন অগ্নিনির্বাপক গাড়ি চালানোর কাজে যুক্ত থাকবেন।
4
6
দপ্তর সূত্রে খবর, পুজোর আগেই যাতে নিয়োগ হয়, সে জন্য বিষয়টিতে প্রাধান্য দিয়ে দেখা হচ্ছে। কারণ প্রতি বছরের মতো এ বছরও দুর্গাপুজোয় মানুষের ঢল নামবে। রাজ্যজুড়ে প্রায় ৬০ হাজার এবং শহর কলকাতার ৯৮৬টি জায়গায় দুর্গাপুজো হবে। বিপুল জনসমাগম, মণ্ডপের আলোকসজ্জা এবং অন্যান্য দাহ্য সামগ্রীর ব্যবহারের কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়বে। তাই এই সময় দমকলকর্মীদের উপরও চাপ বাড়বে।
5
6
এতদিন পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয়েছে দপ্তরকে। নিয়োগের বিষয়টি বাস্তবায়িত হলে সেই সমস্যার সুরাহা হবে। তাই দ্রুত নিয়োগের জন্য জোরকদমে কাজ চলছে। নিয়োগের বিষয়টি চূড়ান্ত হলে এ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। জানানো হবে যোগ্যতামানও।
6
6
সব মিলিয়ে, উৎসবের মরশুমে যখন দরজায় কড়া নাড়ছে, তখন রাজ্যবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর দমকল দপ্তর। পাশাপাশি, রাজ্যে স্থায়ী সরকারি চাকরির সুযোগ তৈরি হওয়ায়, আশায় বুক বাঁধছে যুবসমাজও।