এই প্রচণ্ড গরমে আর রান্না করতে অনেক সময় ইচ্ছে করে না। হালকা বৃষ্টির দিনেও অলস মন বলে ল্যাদ খেতে। এই সময় বানিয়ে ফেলুন চটজলদি এই হাতে মাখা ডালের রেসিপি।
2
10
খেতেও যেমন সুস্বাদু হবে। তেমন এক পদেই ভাত খেয়ে নিতে পারবেন কোনও ঝামেলা ছাড়াই। এক নজরে দেখে নিন রেসিপি।
3
10
মুসুর ডাল ১ কাপ, আলু সরু করে কাটা, পেঁয়াজ কুচি: আধ কাপ, চার-পাঁচটা কাঁচালঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, রসুন কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো আধ চা চামচ, লঙ্কা গুঁড়ো আধ চা চামচ, ধনে গুঁড়ো আধ চা চামচ, সরষের তেল ২ টেবিল চামচ, স্বাদমতো নুন, ধনেপাতা কুচি।
4
10
প্রথমে মুসুর ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন।একটি কড়াই বা পাত্রে ধুয়ে রাখা ডাল নিন। এবার এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আলু, কাঁচালঙ্কা, টমেটো কুচি, হলুদ, মরিচ ও ধনে গুঁড়ো এবং স্বাদমতো নুন দিন।
5
10
সবশেষে ওপর থেকে খাঁটি সরষের তেল ছড়িয়ে দিন। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ ডালের সঙ্গে খুব ভালো করে চটকে মেখে নিন, যেন মসলাগুলো ডালের সঙ্গে মিশে যায়।
6
10
মাখানো হয়ে গেলে এতে পরিমাণমতো (আড়াই থেকে তিন কাপ) জল দিয়ে দিন। জলের পরিমাণ নির্ভর করবে আপনি ডাল কতটা ঘন বা পাতলা খেতে চান তার ওপর।