ব্যাঙ্ক অ্যাকাউন্ট, KYC ভেরিফিকেশন সহ যেকোনও আর্থিক পরিষেবার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। এর পাশাপাশি এটি সরকারি পরিচয়পত্রের মধ্যেও পড়ে। ফলে, প্যান কার্ড সবসময় আপডেট রাখাই ভাল।
2
10
অনেক ক্ষেত্রে প্যান কার্ডের ছবিও সঠিক ভাবে আপডেট করতে হয়। কার্ডে থাকা ছবি যদি পুরনো বা বর্তমান চেহারার সঙ্গে মিল না থাকে সেক্ষেত্রে তা পরিবর্তন করা যায়।
3
10
সবথেকে সুবিধার বিষয় হল, প্যান কার্ডের ছবি বদলানোর জন্য কোনও অফিসে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনেই প্যান কার্ডের ছবি সংশোধনের আবেদন করা যায়। বাড়িতে ইন্টারনেট থাকলেই কাজ হাসিল হবে।
4
10
এখন তো প্রায় সব নথিরই ডিজিটাল ভার্সন বেরিয়ে গিয়েছে। তবে প্যান কার্ডের ক্ষেত্রে হার্ড কপিটাই বেশি ব্যবহার করে থাকেন মানুষ। তবে এই পরিবর্তন বা আপগ্রেডেশনের কাজগুলো বাড়িতে বসেই করা সম্ভব।
5
10
কীভাবে বদলাবেন প্যান কার্ডের ছবি? এর জন্য প্রথমেই যেতে হবে NSDL (বর্তমানে Protean) অথবা UTIITSL-এর অনুমোদিত প্যান পরিষেবা পোর্টালে। তারপর প্যান কার্ড সংশোধন বা আপডেটের অপশনে যেতে হবে।
6
10
সেখানে গিয়ে প্যান নম্বর, নাম, জন্মতারিখ সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর ছবি সংশোধন অপশনে যেতে হবে। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে সাধারণত Form 49A ফিল আপ করতে হবে।
7
10
আবেদনের সময়ে সাম্প্রতিক ছবি আপলোড করতে হবে পাসপোর্ট সাইজে। খেয়াল রাখতে হবে ছবিটি যেন পরিষ্কার হয় এবং মুখ স্পষ্টভাবে দেখা যায়। ভেরিফিকেশনের জন্য আধার কার্ড বা ভোটার কার্ডের তথ্যও দিতে হতে পারে।
8
10
তবে এই সংশোধন প্রক্রিয়া ঘরে বসে করা গেলেও বিনামূল্যে করা যাবে না। ছবি পরিবর্তনের আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ফি দিতে হবে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পোর্টালে দেওয়া টাকার অঙ্ক দেখে নেওয়াই ভাল।
9
10
UPI, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেওয়া যেতে পারে। পেমেন্ট সফল হলে আবেদনকারীকে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর দেওয়া হবে।
10
10
প্যান কার্ডে ছবি পরিবর্তনের স্ট্যাটাস দেখতে এই নম্বরটি অত্যন্ত জরুরি। প্যান কার্ডের অফিশিয়াল পোর্টালে গিয়ে আবেদনের স্ট্যাটাস দেখা যায়। তার জন্য অ্যাকনলেজমেন্ট নম্বর প্রয়োজন হতে পারে।