ভারতীয় সিনেমা সিক্যুয়েল বা পার্ট টু বানাতে বরাবরই ভালবাসে। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির ‘থ্রি-কুয়েল’ অর্থাৎ তৃতীয় পর্ব বানানো চাট্টিখানি কথা নয়। এর মানে হল— সেই ছবির চরিত্রগুলো দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে এবং নির্মাতারা একশো শতাংশ নিশ্চিত যে গল্পটি আরও একবার ম্যাজিক তৈরি করতে পারবে। এই মুহূর্তে বলিউডে একের পর এক ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের মেগা পাইপলাইন তৈরি হচ্ছে। ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে বক্স অফিসে সুনামি আনতে তৈরি যে ৭টি বহুল প্রতিক্ষিত ছবির তৃতীয় পর্ব, রইল তার খোঁজ।
2
8
১. গদর ৩
তারা সিং-এর সেই হ্যান্ডপাম্প উপড়ে ফেলার ২৫ বছর পর, ‘গদর’ ফ্র্যাঞ্চাইজির গর্জন থামার কোনো লক্ষণ নেই। পরিচালক অনিল শর্মা নিশ্চিত করেছেন যে ‘গদর ৩’-এর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সানি দেওল আবার ওঁর আইকনিক তারা সিং চরিত্রে ফিরছেন, সঙ্গে অমিশা প্যাটেল এবং উৎকর্ষ শর্মাও থাকছেন। ছবিটির মুক্তির তারিখ এখনও অফিশিয়ালি ঘোষণা না হলেও, চিত্রনাট্যের চাকা কিন্তু দ্রুত ঘুরছে।
3
8
২. বর্ডার ৩
২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেয়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল ‘বর্ডার ২’। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই প্রযোজক ভূষণ কুমার এবং জেপি দত্ত ফিল্মসের নিধি দত্ত ‘বর্ডার ৩’-এর সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। সানি দেওলের সঙ্গে কাঁধ মেলাবেন বরুণ ধাওয়ান, যিনি এই বছরই ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিয়েছেন।
4
8
৩. কেজিএফ: চ্যাপ্টার ৩-
রকি ভাই আবার ফিরছেন! হোমবালে ফিল্মস ইতিমধ্যে যশের জন্মদিনে একটি বিশেষ ভিডিওর মাধ্যমে ‘কেজিএফ ৩’-এর অফিসিয়াল সিলমোহর দিয়েছে। পরিচালক প্রশান্ত নীল জানিয়েছেন, ছবির চিত্রনাট্য এক্কেবারে তৈরি। তবে অভিনেতা যশ জানিয়েছেন, “সঠিক সময়েই” ছবি শুটিং ফ্লোরে যাবে টিম। দর্শকদের হয়তো একটু অপেক্ষা করতে হবে, কিন্তু রকি ভাইয়ের আসা নিশ্চিত।
5
8
৪. পুষ্পা ৩: দ্য র্যা ম্পেজ
পুষ্পা রাজের ভেতরের আগুন এখনও নিভে যায়নি। পরিচালক সুকুমার নিশ্চিত করেছেন যে ‘পুষ্পা ৩’-এর প্রি-প্রোডাকশনের কাজ জোরকদমে চলছে। অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা ওঁদের পুষ্পা ও শ্রীবল্লী চরিত্রে ফ্র্যাঞ্চাইজির এই ফাইনাল পার্টে ফিরছেন। তবে সবচেয়ে বড় গুঞ্জন হল— রশ্মিকার বাস্তব জীবনের স্বামী তথা অভিনেতা বিজয় দেবরাকোণ্ডা -কে এই ছবিতে প্রধান খলনায়ক হিসেবে ভাবা হচ্ছে!
6
8
৫. স্ত্রী ৩
২০২৪ সালে বক্স অফিসের সব রেকর্ড দুমড়ে-মুচড়ে বলিউডের ইতিহাসের অন্যতম হাইয়েস্ট গ্রসার হয়েছিল ‘স্ত্রী ২’। তাই ম্যাডক ফিল্মস আর দেরি না করে ‘স্ত্রী ৩’-এর রিলিজ ডেট লক করে ফেলেছে। ২০২৭ সালের ১৩ই আগস্ট শ্রদ্ধেয় কপূর এবং রাজকুমার রাওকে নিয়ে আবার থ্রিলিং-কমেডি নিয়ে ফিরছেন পরিচালক অমর কৌশিক। ‘স্ত্রী ২’-এ ক্যামিও করা অক্ষয় কুমার এবার এই গল্পের একটি মূল চরিত্র হতে চলেছেন।
7
8
৬. দৃশ্যম ৩
এই তালিকার মধ্যে ‘দৃশ্যম ৩’ মুক্তির সবচেয়ে কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। পরিচালক অভিষেক পাঠক নিশ্চিত করেছেন যে ছবির শুটিং পুরোপুরি শেষ এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তারিখ— আগামী ২০২৬ সালের ২রা অক্টোবর (গান্ধী জয়ন্তী)-তে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অজয় দেবগন, তাবু ও শ্রিয়া শরণের সাথে এবার নতুন চমক হিসেবে যোগ দিচ্ছেন জয়দীপ আহলাওয়াত এবং প্রকাশ রাজ।
8
8
৭. হেরা ফেরি ৩
তালিকার সবচেয়ে প্রতীক্ষিত এবং একইসঙ্গে সবচেয়ে ঝঞ্ঝাবিক্ষুব্ধ প্রজেক্ট। আইনি জটিলতা ও নানা ঝামেলার পর পরিচালক প্রিয়দর্শন পরিষ্কার করে দিয়েছেন যে, চলতি ২০২৬-এর প্রথমার্ধে ছবিটির কাজ শুরু হচ্ছে না। তবে ইন্ডাস্ট্রির ভেতরের খবর, ২০২৬-এর শেষের দিকে শুটিং শুরু হয়ে ছবিটি ২০২৭ সালে মুক্তি পেতে পারে। রাজু, শ্যাম আর বাবুরাওয়ের চরিত্রে অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের সেই ম্যাজিক দেখার জন্যই দিন গুনছেন অনুরাগীরা।