'মুন্না ভাই এমবিবিএস' ছবির সেই বিখ্যাত 'দেখ লে' গানের আবেদনময়ী নৃত্যশিল্পী মুমাইত খান আজ কোথায়? নিশ্চয়ই এই কথা অনেক অনুরাগীর মনে হয়েছে। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। গ্ল্যামার দুনিয়ার শিখরে থাকাকালীন হঠাৎ কেন তিনি হারিয়ে গিয়েছিলেন, সেই নেপথ্য কাহিনী অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং একইসঙ্গে অনুপ্রেরণার।
2
6
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুমাইত জানিয়েছেন, তাঁর ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্তটি স্বেচ্ছায় ছিল না, বরং পরিস্থিতির শিকার হয়ে তিনি সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাঁর মস্তিষ্কের পাঁচটি স্নায়ু ছিঁড়ে যায়। টানা ১৫ দিন কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি।
3
6
তবে জ্ঞান ফিরলেও বিপদ কাটেনি, শুরু হয় মৃগী রোগের মতো খিঁচুনি। চিকিৎসকরা তাঁকে সাফ জানিয়ে দিয়েছিলেন, আগামী সাত বছর তিনি কোনও পরিশ্রমের কাজ, এমনকী ব্যায়াম পর্যন্ত করতে পারবেন না।
4
6
মুমাইতের জীবন সংগ্রাম শুরু হয়েছিল অনেক অল্প বয়সে। মাত্র ১৩ বছর বয়সে পারিবারিক আর্থিক অনটনের কারণে তিনি কাজ করতে শুরু করেন। মুমাইত নিজের শৈশব বিসর্জন দিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে।
5
6
এরপর ১৮ বছর বয়সে রাজকুমার হিরানির ছবিতে সুযোগ পেয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি। এরপর 'হলচল', 'লাকি', 'রাউডি রাঠোর'-এর মতো একাধিক হিন্দি ও দক্ষিণী ছবিতে নিজের জায়গা করে নেন।
6
6
অসুস্থতার সেই সাতটা বছর মুমাইতের জন্য ছিল চরম পরীক্ষার। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার ওজন বেড়ে যায় অনেকটা, যা একজন অভিনেত্রীর কেরিয়ারের জন্য বড় বাধা। তবে দমে যাননি তিনি। শরীর যখন সঙ্গ দিচ্ছিল না, তখন তিনি মন দিয়েছিলেন পড়াশোনা ও মেকআপের কাজে। বর্তমানে হায়দ্রাবাদে নিজস্ব একটি মেকআপ একাডেমি পরিচালনা করছেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও নিজেকে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন তিনি। পর্দা থেকে দূরে থাকলেও জীবনের যুদ্ধে তিনি একজন প্রকৃত জয়ী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।