বিবাহিত না জানিয়েই প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা-সহবাস! জানেন কে এই অভিনেতা?
নিজস্ব সংবাদদাতা
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫ : ১৭
শেয়ার করুন
1
8
এই জনপ্রিয় বলিউড তারকা বিবাহিত থাকাকালীনই সহঅভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকী সেই প্রেমিকাকে জানাননি যে তিনি বিবাহিত। পরবর্তীতে নিজের আত্মজীবনীতে লেখেন জীবনের সেই অধ্যায়ের কথাও। কে সেই অভিনেতা? নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবি- সংগৃহীত
2
8
নওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁর আত্মজীবনী 'অ্যান অর্ডিনারি লাইফ' বইতে তাঁর সঙ্গে নীহারিকা সিংয়ের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। তাঁরা একত্রে মিস লাভলি ছবিতে কাজ করেছিলেন। ছবি- সংগৃহীত
3
8
অভিনেতা তাঁর বইতে জানিয়েছিলেন, তিনি একবার নীহারিকার বাড়ি গিয়েছিলেন। সেই সময় অভিনেত্রীর বাড়ি মোমবাতি দিয়ে সাজানো ছিল। তিনি পরেছিলেন খোলামেলা পোশাক। এই পরিস্থিতিতেই তাঁরা ঘনিষ্ঠ হন বলেই উল্লেখ করেছেন। ছবি- সংগৃহীত
4
8
তাঁদের সেই সম্পর্ক বছর দেড়েক চলেছিল বলেই দাবি করেছেন অভিনেতা। যদিও নীহারিকার দাবি তাঁরা মাত্র কয়েক মাস সম্পর্কে ছিলেন। তাঁর আরও দাবি, নওয়াজউদ্দিন তাঁদের সম্পর্ক নিয়ে বাড়িয়ে বলেছেন। ছবি- সংগৃহীত
5
8
নওয়াজউদ্দিন যখন নীহারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন সেই সময় তিনি বিবাহিত। কিন্তু সেই কথা তিনি গোপন রেখেছিলেন। নওয়াজউদ্দিনের বইটি বেরোনোর পর একটি সাক্ষাৎকারে নীহারিকা জানান, তিনি অনেক পর জানতে পারেন নওয়াজ বিবাহিত এবং গ্রামে থাকেন তাঁর স্ত্রী। ছবি- সংগৃহীত
6
8
যদিও নওয়াজউদ্দিন তাঁর বইতে নিজের সমালোচনা করেছিলেন। জানিয়েছিলেন তিনি নীহারিকার বাড়ি যেতেন তাঁর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর জন্য। তার বেশি কিছু না। সহবাস করেই ফিরে আসতেন। নিজেকে সেলফিস বলেও দাবি করেন তিনি। ছবি- সংগৃহীত
7
8
তবে কেবল নীহারিকা সিং নন, একাধিক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। নিজেই সেই কথা তাঁর এই বইতে স্বীকার করেন। কেবল অ্যাফেয়ার বা পরকীয়া নয়, ওয়ান নাইট স্ট্যান্ড সম্পর্কেও ছিলেন। ছবি- সংগৃহীত
8
8
বিতর্ক, এবং সমালোচনার মুখে পড়ে পরবর্তীতে এই বইটি প্রত্যাহার করে নেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ক্ষমাও চান সকলের থেকে।ছবি- সংগৃহীত