নতুন আর্থিক বছর শুরু হতে চলেছে ১ এপ্রিল ২০২৬ থেকে, আর সেই সঙ্গে কার্যকর হতে যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক ও নিয়ন্ত্রক পরিবর্তন। কর ব্যবস্থা থেকে শুরু করে ব্যাঙ্কিং, জ্বালানি এবং রেল—প্রায় সব ক্ষেত্রেই এই বদলগুলির সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।
2
9
সবচেয়ে বড় পরিবর্তন আসছে আয়কর ব্যবস্থায়। নতুন আয়কর আইন ২০২৫ কার্যকর হতে চলেছে, যা পুরনো আয়কর আইন ১৯৬১-র জায়গা নেবে। ফলে কর সংক্রান্ত হিসাব অনেকটাই সহজ হবে। পাশাপাশি, কর ব্যবস্থার ভাষা ও কাঠামো আরও পরিষ্কার ও ব্যবহারবান্ধব করা হয়েছে।
3
9
করদাতাদের জন্য বড় স্বস্তির খবর হল—নতুন কর ব্যবস্থায় বছরে ১২ লক্ষ পর্যন্ত আয় হলে কোনও কর দিতে হবে না। এটি সম্ভব হয়েছে সেকসন ৮৭-এ-র অধীনে কর রিবেট বাড়ানোর ফলে। ফলে মধ্যবিত্তদের উপর করের চাপ অনেকটাই কমবে।
4
9
এছাড়াও, টিডিএস সংক্রান্ত ফর্মেও বড় পরিবর্তন আসছে। এতদিনের ফর্ম ১৬ এবং ফর্ম ১৬এ-র বদলে চালু হবে ফর্ম ১৩০ এবং ফর্ম ১৩১। নতুন ফর্মের মাধ্যমে কর জমা ও রিটার্ন ফাইলিং আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।
5
9
প্যান কার্ড সংক্রান্ত নিয়মও আরও কঠোর করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র আধার কার্ড জন্মতারিখের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না। এর বদলে ক্লাস ১০-এর সার্টিফিকেট বা পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে, যাতে তথ্য যাচাই আরও নির্ভুল হয়।
6
9
জ্বালানি খাতে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ১ এপ্রিল থেকেই এলপিজি গ্যাসের দাম সংশোধন হতে পারে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরান সংঘাতের প্রভাব পড়তে পারে গ্যাসের দামে। একইভাবে সিএনজি, পিএনজি ও এভিয়েশন টারবাইন ফুয়েলের দামও বদলাতে পারে, যার প্রভাব পড়বে পরিবহন খরচ ও বিমান ভাড়ায়।
7
9
ব্যাঙ্কিং ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হচ্ছে। এইচডিএফসি ব্যাঙ্ক সহ একাধিক ব্যাঙ্ক এটিএম লেনদেনে নতুন চার্জ কাঠামো আনছে। নির্দিষ্ট সংখ্যার বেশি লেনদেন করলে প্রতি ট্রানজ্যাকশনে ২৩ টাকা চার্জ করা হবে। বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রেও একই ধরনের চার্জ প্রযোজ্য হবে। এছাড়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিছু ডেবিট কার্ডে দৈনিক উত্তোলন সীমা ১ লক্ষ থেকে কমিয়ে ৫০,০০০–৭৫,০০০ করেছে।
8
9
রেল যাত্রীদের জন্যও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। ভারতীয় রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনও রিফান্ড পাওয়া যাবে না। আগে এই সীমা ছিল ৪ ঘণ্টা। এছাড়া, বাতিলের সময় অনুযায়ী রিফান্ডের হারও সংশোধন করা হয়েছে—৮ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে ৫০% রিফান্ড, ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ২৫% কাটা হবে।
9
9
সব মিলিয়ে, ১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই পরিবর্তনগুলি দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে চলেছে। তাই আগেভাগেই নতুন নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি।