রাখি পূর্ণিমায় ভাইয়ের জন্য তৈরি করুন তালের লুচি, মাত্র কয়েক মিনিটেই কীভাবে তৈরি করবেন এই রেসিপি?
নিজস্ব সংবাদদাতা
২৮ আগস্ট ২০২৬ ১৩ : ০৮
শেয়ার করুন
1
8
রাখি পূর্ণিমায় ভাই বা দাদার জন্য নতুন ধরনের কী রেসিপি তৈরি করবেন ভাবছেন? আবার উল্টোদিকে বোন বা দিদিকে চমক দিতে ভাইরাও তৈরি করতে পারেন তালের লুচি। একদম সহজ পদ্ধতিতে দেখে নিন কীভাবে তৈরি করবেন এই রেসিপি।
2
8
তালের লুচি তৈরি করতে লাগবে ময়দা: ২ কাপ, পাকা তালের রস আধ কাপ, সুজি: ২ চামচ, চিনি: ১ থেকে ২ চামচ (মিষ্টির পরিমাণ বুঝে), ঘি বা সাদা তেল: ২ চামচ (ময়ান দেওয়ার জন্য), নুন: সামান্য (স্বাদমতো), ভাজার জন্য: সাদা তেল বা ঘি
3
8
প্রথমে একটি বড় পাত্রে ময়দা, সুজি, চিনি, নুন এবং ঘি বা তেল ভাল করে মিশিয়ে নিন।
4
8
এবার অল্প অল্প করে তালের রস দিয়ে ময়দা মাখতে শুরু করুন। তালের রসেই ময়দা মাখা হয়ে যাওয়ার কথা। তবে প্রয়োজন হলে সামান্য জল ব্যবহার করতে পারেন।
5
8
ময়দা মাখাটা খুব শক্ত বা খুব নরম হবে না—যেমন লুচির ময়দা মাখা হয় ঠিক তেমন করে মেখে নিন। মাখা হয়ে গেলে একটা ভেজা কাপড় বা ঢাকা দিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন।
6
8
এবার ময়দা সেট হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নিন। তারপর বেলন-চাকিতে একটু তেল লাগিয়ে লুচিগুলো গোল গোল করে বেলে নিন। খুব বেশি পাতলা করবেন না।
7
8
লুচি ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তেল ভালমতো গরম হলে একটা করে লুচি তেলের মধ্যে ছেড়ে দিন। খুন্তি দিয়ে হালকা চাপ দিলে লুচি সুন্দর ফুলে উঠবে। এপিঠ-ওপিঠ সোনালী রঙ করে ভেজে তেল থেকে তুলে নিন।
8
8
ব্যাস, তৈরি হয়ে গেল গরম গরম ফুলকো তালের লুচি! এটি আলুর দম বা ছোলার ডালের সঙ্গে ফাটাফাটি জমবে।