আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে, কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি স্লাইড ব্যবহার করে রানওয়ে থেকে সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
3
6
ওই বিমানটির গন্ত্যব্য ছিল সুইজারল্যান্ডের জুরিখ। তথ্য, এলএক্স১৪৭ নম্বরের এয়ারবাস এ৩৩০ বিমানটি রাত ১টা বেজে ৮ মিনিটে উড়ান শুরু করে। কিন্তু ঠিক তার পরেই ওই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়।
4
6
সুইস এয়ারলাইন্স ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, বিমানটি হল একটি এয়ারবাস এ৩৩০, রেজিস্ট্রেশন নম্বর এইচবি-জেএইচকে। সুইস একটি টাস্ক ফোর্স গঠন করেছে। বিমানটিতে ২২৮ জন যাত্রী যার মধ্যে চারজন শিশু ছিল বলেও বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।
5
6
সঙ্গেই জানানো হয়েছে, উড়ানের কিছুক্ষণ পরেই, ভারতে স্থানীয় সময় রাত ১টার পর, একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়।
6
6
ক্রুরা উড়ান বাতিল করেন এবং পরিস্থিতি মূল্যায়নের পর, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি খালি করার সিদ্ধান্ত নেন। ছ'জন যাত্রী বর্তমানে চিকিৎসাধীন, ক্রুরা নিরাপদে, সুস্থ রয়েছেন বলে তথ্য।