স্বাভাবিকভাবেই এইটুকু তথ্য সামনে আসতেই শোরগোল। কী এমন দ্রব্য, যা মিলত মহাকাশে, মিলত না পৃথিবীতে?
3
6
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথমবারের মতো, বিজ্ঞানীরা গবেষণাগারে মিথেনেটেট্রোল (C(OH)₄) নামে পরিচিত একটি অ্যালকোহল সফলভাবে সংশ্লেষিত করেছেন। এই অণু, যা এখনও পর্যন্ত কেবল তত্ত্ব এবং মহাকাশেই মিলত বলে জানা যায়।
4
6
তথ্য, এটি একটি 'সুপার অ্যালকোহল' যা একটি একক কার্বন পরমাণুর সঙ্গে সংযুক্ত চারটি হাইড্রোক্সিল গ্রুপ (OH) দ্বারা গঠিত।
5
6
মিথেনেটেট্রোল কী? মিথেনেটেট্রল আদতে এমন একটি অণু, পৃথিবীতে কোনও ব্যবহারিক প্রয়োগে এটি ব্যবহার করা যায় না। কারণ আলোর সংস্পর্শে এলে এটি তাৎক্ষণিকভাবে ভেঙে যায়।
6
6
বিজ্ঞানীরা ১০০ বছরেরও বেশি সময় আগে এর অস্তিত্বের পূর্বাভাস দিয়েছিলেন। জানা গিয়েছে, একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক দল অত্যন্ত কম তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড এবং জল জমা করে মহাকাশের মতো পরিস্থিতি তৈরি করেছে, তারপর তাদেরকে সুপারনোভা এবং ছায়াপথের তারা দ্বারা নির্গত উচ্চ-শক্তির বিকিরণের সংস্পর্শে এনেছে। এই প্রতিক্রিয়ার ফলে মিথেনেটেট্রোল তৈরি হয়েছে। তথ্য তেমনটাই।