মন্দারমণির পর এবার ইসকনে সানি লিওন! কী কারণে মন্দিরে পুজো দিতে এলেন 'বেবি ডল'?
নিজস্ব সংবাদদাতা
১৭ আগস্ট ২০২৬ ১৪ : ০৭
শেয়ার করুন
1
8
সম্প্রতি মুম্বইয়ের ইসকন মন্দিরে সস্ত্রীক দর্শন করতে গিয়ে অনুরাগীদের নজর কাড়লেন সানি লিওন। তাঁর সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবার।
2
8
রবিবার এই তারকা দম্পতিকে মন্দিরে দেখা গিয়েছে। নতুন কোনও ছবি বা সিরিজের কাজ শুরুর আগে ঈশ্বরের আশীর্বাদ নিতেই তাঁরা ভগবানের দর্শনে এসেছিলেন।
3
8
সমাজমাধ্যমে সানি নিজেই এই সফরের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, "নতুন শুরু! এই গল্পটি নিয়ে আমি ভীষণ উত্তেজিত। এমন কিছু যা আপনারা আগে কখনও শোনেননি। এই নতুন যাত্রার জন্য তৈরি থাকুন।"
4
8
মন্দিরের পোশাকে সানিকে খুব স্নিগ্ধ দেখাচ্ছিল। হালকা গোলাপি রঙের এমব্রয়ডারি করা সালোয়ার সুট পরেছিলেন তিনি।
5
8
একদম সাধারণ সাজ, খোলা চুল আর অল্প মেকআপেই তাঁকে মোহনীয় লাগছিল। তাঁর পাশে ড্যানিয়েলকে দেখা গিয়েছে একটি সাদা টি-শার্টের সঙ্গে ক্রিম রঙের ট্রাউজারে।
6
8
এই মুহূর্তে ‘ডিজে ওয়ার্ল্ড ট্যুর’-এ ব্যস্ত সানি। ভারত, কানাডা, থাইল্যান্ডে ইতিমধ্যেই পারফর্ম করেছেন সানি। এ ছাড়াও দিল্লি, মুম্বই, পাটায়া, হায়দরাবাদেও পারফর্ম করেছেন সানি। পরবর্তীতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা তাঁর।
7
8
কিছুদিন আগেই মন্দারমণির সমুদ্র সৈকতে দেখা গিয়েছিল সানিকে। যদিও তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়নি কোনও সাধারণ মানুষের। সমাজমাধ্যমে ছবি পোস্ট করেই সানি লিওন জানিয়েছেন তিনি মন্দারমণিতে এসেছেন।
8
8
সানির সেই পোস্ট ঘিরে তখন নানা জল্পনা চলেছিল। সমাজমাধ্যমে নেটিজেনদের মধ্যে উত্তেজনাও ছড়িয়েছিল সেই নিয়ে। এবার মুম্বইয়ের ইসকনে সানিকে দেখেও বেশ উত্তেজিত দর্শক মহল।