৩ আগস্ট সূর্যের অশ্লেষা নক্ষত্রে প্রবেশ, প্রেমে ধাক্কা খেতে পারেন এই জন্মতারিখের ব্যক্তিরা
নিজস্ব সংবাদদাতা
২ আগস্ট ২০২৬ ১১ : ২৫
শেয়ার করুন
1
12
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৩ আগস্ট সূর্য অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই নক্ষত্রকে আবেগ, গভীর অনুভূতি, গোপন আশঙ্কা, আসক্তি এবং তীব্র মানসিক প্রতিক্রিয়ার প্রতীক হিসেবে ধরা হয়।
2
12
অন্যদিকে সূর্য আত্মসম্মান, অহং, সত্য, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের কারক। ফলে এই দুই শক্তির মিলনে অনেকের প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব বা হতাশার পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।
3
12
সংখ্যাতত্ত্ব অনুযায়ী, বিশেষ কিছু জন্মতারিখের ব্যক্তিদের এই সময়ে প্রেমের সম্পর্কে বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা৷
4
12
জন্মতারিখ ২, ১১, ২০ ও ২৯:
এই জন্মতারিখের মানুষ সাধারণত অত্যন্ত সংবেদনশীল ও আবেগপ্রবণ হন। আশ্লেষা নক্ষত্রে সূর্যের প্রবেশের ফলে তাঁরা সঙ্গীর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করতে পারেন। সেই প্রত্যাশা পূরণ না হলে হতাশা বা মানসিক কষ্ট বাড়তে পারে। পুরনো সম্পর্কের ক্ষতও নতুন করে মনে পড়তে পারে। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় পরিস্থিতি বিচার করা জরুরি।
5
12
জন্মতারিখ ৬, ১৫ ও ২৪:
ভালবাসা ও সম্পর্ককে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন এই সংখ্যার জাতক-জাতিকারা। কিন্তু এই সময়ে সঙ্গীর আচরণ নিয়ে অকারণ সন্দেহ, ভুল বোঝাবুঝি বা মান-অভিমান দেখা দিতে পারে। সম্পর্কে অহংকার বা জেদের বদলে খোলামেলা আলোচনা করলে সমস্যা অনেকটাই কমতে পারে।
6
12
জন্মতারিখ ৭, ১৬ ও ২৫:
এই জন্মতারিখের ব্যক্তিরা অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ করতে চান না। আশ্লেষা নক্ষত্রের প্রভাবে তাঁরা আরও অন্তর্মুখী হয়ে পড়তে পারেন। ফলে সঙ্গী তাঁদের ভুল বুঝতে পারেন। নিজের মনের কথা চেপে না রেখে স্পষ্টভাবে জানানোই এই সময়ের সেরা উপায়।
7
12
জন্মতারিখ ৮, ১৭ ও ২৬:
এই সংখ্যার ব্যক্তিরা সাধারণত দায়িত্বশীল হলেও আবেগ প্রকাশে কিছুটা কঠোর হন। সূর্যের এই গোচরের সময় আত্মসম্মান এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। ছোটখাটো বিষয় বড় তর্কে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই রাগের মাথায় কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল৷
8
12
জ্যোতিষীদের মতে, অশ্লেষা নক্ষত্র মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা ভয়, নিরাপত্তাহীনতা ও আবেগকে সামনে নিয়ে আসে।
9
12
সূর্য আবার আত্মসম্মান ও অহংবোধের প্রতীক। ফলে এই সময়ে সম্পর্কে সংবেদনশীলতা বেড়ে যেতে পারে এবং সামান্য ভুল বোঝাবুঝিও বড় আকার নিতে পারে।
10
12
তাই অকারণ সন্দেহ না করে ধৈর্য ধরে কথা বলা, সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং আবেগের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ।
11
12
তাই অকারণ সন্দেহ না করে ধৈর্য ধরে কথা বলা, সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং আবেগের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ।
12
12
তবে মনে রাখা জরুরি, জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের এই পূর্বাভাস বিশ্বাসভিত্তিক। বাস্তব জীবনে সম্পর্কের সাফল্য নির্ভর করে পারস্পরিক বিশ্বাস, সম্মান, খোলামেলা যোগাযোগ এবং বোঝাপড়ার উপর।