বাড়ির কাছেই বিস্ফোরণ! চোখের সামনে মৃত্যু দেখেছিলেন, কাশ্মীরে ছোটবেলায় আতঙ্কে দিন কাটাতেন কুণাল খেমু?
নিজস্ব সংবাদদাতা
২০ সেপ্টেম্বর ২০২৬ ০৯ : ১৩
শেয়ার করুন
1
8
বলিউড অভিনেতা কুণাল খেমু সম্প্রতি তাঁর ছোটবেলার এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। কাশ্মীরের উপত্যকায় বেড়ে ওঠার দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি এমন এক ঘটনার স্মৃতিচারণ করেছেন যা আজও তাঁর মনে গভীর দাগ কেটে আছে।
2
8
তিনি জানান, শ্রীনগরে তাঁদের বাড়ির কাছেই একটা ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, সেই সময় তাঁরা ঘরের ভিতরেই ছিলেন।
3
8
একবার এক সাক্ষাৎকারে কুণাল জানিয়েছেন, তাঁর বয়স যখন মাত্র ছয় বা সাত বছর, তখন শ্রীনগরের অস্থির পরিবেশ তিনি দেখেছিলেন।
4
8
অভিনেতা জানান, ডাল লেক বা পহেলগাঁওয়ের সুন্দর স্মৃতি যেমন তাঁর মনে রয়েছে, তেমনই রয়েছে চারপাশের চরম উত্তেজনা ও ভয়ের ছাপ।
5
8
একটা সময় এমনও ছিল, কোনও জোরে শব্দ হলেই পরিবারের সবাই ভয় পেয়ে যেতেন আর ভাবতেন এটা সিলিন্ডার ফাটল নাকি কোনও বোমা বিস্ফোরণ হল?
6
8
সবচেয়ে মর্মান্তিক স্মৃতির কথা বলতে গিয়ে তিনি জানান, এক দিন দুপুরে তিনি ঘরের ভিতরে দুই ভাইয়ের সঙ্গে 'ব্লাফ' নামক তাস খেলায় ব্যস্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে তাঁদের ঘরের কাছেই জোরালো বিস্ফোরণ ঘটে।
7
8
ফলে তিনি ছিটকে পড়ে যান। সেই মুহূর্তে আর কোনও আওয়াজ কানে পৌঁছায়নি, শুধু চারপাশে ধোঁয়া আর ভাঙা কাঁচের টুকরো উড়তে দেখেছিলেন।
8
8
এরপর কুণালের পরিবার কাশ্মীর ছেড়ে মুম্বই চলে আসেন। কুণালের কথায়, "ওই ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখেই বাবা-মা কাশ্মীর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি ছোট ছিলাম তাই বুঝিনি, কষ্ট হয়েছিল। তবে এখন মনে করি সেই সময় আমাদের এসব থেকে দূরে রাখার সিদ্ধান্তটা একদম ঠিক নিয়েছিলেন ওঁরা।"