বৈশাখ শুরু হতে না হতেই সূর্য খেলা দেখাতে শুরু করে দিয়েছে। চাঁদিফাটা গরমে গলদঘর্ম অবস্থা কম বেশি সকলের। এই গরমের মধ্যে অনেককেই রাস্তায় রাস্তায় ঘুরে কাজ করতে হয়, বা পথে থাকতে হয় তাও এসি, ফ্যান ছাড়াই। যেমন ট্রাফিক গার্ড, ফল সবজি বিক্রেতারা, সেলস পারসন, প্রমুখ। এছাড়া সকলকেই এই গরমে বাসে, ট্রামে করে অফিস, কলেজ যেতে আসতে হচ্ছে। ছবি- সংগৃহীত
2
7
যেভাবে সূর্যের তেজ বাড়ছে, সঙ্গে ভ্যাপসা গরম পাল্লা দিচ্ছে, তাতে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি প্রবল। মাথা ঘোরা, ডিহাইড্রেশনের সমস্যা তো আছেই। তবে সবথেকে বেশি চিন্তার হিটস্ট্রোক। এই গরমে রোদের তেজ উপেক্ষা করে সুস্থ এবং স্বস্তিতে থাকতে কী করণীয় জেনে নিন। ছবি- সংগৃহীত
3
7
সঠিক পোশাক নির্বাচন করুন। টাইট, কালো রঙের পোশাক পরার বদলে হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। সুতির জামা শ্রেষ্ঠ গরমের জন্য। হাতকাটা জামা স্বস্তিদায়ক কিন্তু ট্যান পরতে পারে এতে। ছবি- সংগৃহীত
4
7
মাথা, চোখ ঢেকে রাখুন। সানগ্লাস পরুন। ছাতা, টুপি পরুন। স্কার্ফ দিয়ে মুখ ঢেকে বাইরে বের হন। ছবি- সংগৃহীত
5
7
হাইড্রেশনের দিকে নজর দিন। পর্যাপ্ত পরিমাণে জল খান। ডাবের জল, লস্যি, লেবুর শরবত, ইত্যাদি জাতীয় পানীয় বেশি করে খান। এতে শরীর ঠান্ডা থাকবে। একই সঙ্গে ঘামের কারণে শরীর থেকে যে তরল বেরিয়ে যাচ্ছে, সেটা ব্যালেন্স হবে। তবে তাই বলে কোল্ড ড্রিংকস, ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন। ছবি- সংগৃহীত
বাইরে এক টানা কাজ করতে হলে সঙ্গে জলের বোতল, ছাতা তো অবশ্যই রাখবেন। সঙ্গে থেকে থেকে চেষ্টা করুন ছায়া রয়েছে এমন জায়গায় কিছুটা সময় কাটানোর। ছবি- সংগৃহীত