সাপে কামড়ালে এই ১টি ভুল করলেই নিশ্চিত মৃত্যু! বেশিরভাগ মানুষই যা জানেন না, প্রাণ বাঁচাতে আপনি জেনে নিন এখুনি
নিজস্ব সংবাদদাতা
১৩ জুলাই ২০২৬ ১৯ : ৫২
শেয়ার করুন
1
14
সাপের কামড় এমন একটি দুর্ঘটনা, যা গ্রাম বা শহরতলি এলাকায় প্রায়ই ঘটে থাকে। সাপে কামড়ানোর পর সবচেয়ে বড় সমস্যা হল মানুষের চরম আতঙ্ক এবং সঠিক প্রাথমিক চিকিৎসার অভাব। অনেক সময় দেখা যায়, বিষের চেয়েও ভুল চিকিৎসা এবং কুসংস্কারের কারণে রোগীর অবস্থা বেশি আশঙ্কাজনক হয়ে পড়ে।
2
14
সাপে কামড়ালে ঠিক কী করা উচিত এবং কোন মারাত্মক ভুলগুলো এড়িয়ে চলা উচিত, তা জানা জরুরি।
3
14
*আমাদের দেশে এখনও সাপে কামড়ালে মানুষ প্রথমে ওঝা বা গুণী খোঁজে। ঝাড়ফুঁক বা মন্ত্র পড়ে সাপের বিষ নামানো বৈজ্ঞানিক উপায়ে অসম্ভব। এই কুসংস্কারে মূল্যবান সময় নষ্ট করলে রোগীর জীবন বিপন্ন হতে পারে।
4
14
*অনেকেই সিনেমার মতো ব্লেড বা ছুরি দিয়ে কামড়ানোর জায়গাটি কেটে রক্ত বের করার চেষ্টা করেন। চিকিৎসকদের মতে, এটি অত্যন্ত বিপজ্জনক। এর ফলে রক্তে ইনফেকশন (সংক্রমণ) হতে পারে এবং অনিয়ন্ত্রিত রক্তপাত শুরু হতে পারে।
5
14
*মুখ দিয়ে চুষে বিষ বের করার চেষ্টা কখনও করবেন না। যে ব্যক্তি বিষ চুষছেন, তার মুখে বা দাঁতের গোড়ায় যদি কোনও ছোট ক্ষত থাকে, তবে বিষ তার শরীরেও ঢুকে যেতে পারে।
6
14
*দড়ি, তার বা কাপড়ের টুকরো দিয়ে ক্ষতস্থানের ওপরে এত শক্ত করে বাঁধবেন না যাতে ওই অঙ্গের রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অতিরিক্ত শক্ত বাঁধনের কারণে হাত বা পা পচে যেতে পারে এবং পরে তা কেটে বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে।
7
14
*ক্ষতস্থানে বরফ দেওয়া, আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়া, কিংবা পটাসিয়াম পারম্যাঙ্গানেট, চুন বা কোনও ভেষজ লতাপাতা বাটা লাগানো সম্পূর্ণ নিষেধ।
8
14
*সাপে কামড়ানোর পর মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। অতিরিক্ত ভয়ের কারণে হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যায়, যার ফলে বিষ রক্তে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই রোগীকে বোঝান যে, বেশিরভাগ সাপই বিষহীন হয় এবং হাসপাতালে গেলে এর সম্পূর্ণ চিকিৎসা সম্ভব।
9
14
*যদি পায়ে কামড়ায়, তবে রোগীকে হাঁটতে দেবেন না। হাত বা পা যত বেশি নড়াচড়া করবে, বিষ তত দ্রুত শরীরের বাকি অংশে ছড়াবে। কামড়ানোর জায়গাটি কাঠের টুকরো বা স্কেল দিয়ে হালকা করে কাপড়ে বেঁধে স্থির করে রাখুন, যেমনটা হাড় ভাঙলে করা হয়।
10
14
*সাপে কামড়ালে হাত বা পা দ্রুত ফুলে যেতে পারে। তাই আক্রান্ত অংশে থাকা আংটি, ঘড়ি, চুড়ি, কিংবা টাইট জুতো-মোজা অবিলম্বে খুলে ফেলুন। ফোলা অবস্থায় এগুলো থাকলে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
11
14
*যদি কাছে পরিষ্কার জল থাকে, তবে আলতো করে ক্ষতস্থানটি ধুয়ে দিন। তবে ঘষাঘষি করবেন না।
12
14
*সম্ভব হলে সাপটি কেমন দেখতে ছিল তা দূর থেকে দেখে মনে রাখার চেষ্টা করুন বা নিরাপদ দূরত্ব থেকে মোবাইলে ছবি তুলে রাখুন। এতে চিকিৎসকদের বুঝতে সুবিধা হয় যে সেটি বিষাক্ত সাপ ছিল কিনা। তবে সাপ ধরতে গিয়ে সময় নষ্ট করবেন না।
13
14
*কোনও রকম দেরি না করে রোগীকে সরাসরি কাছাকাছি সরকারি হাসপাতাল বা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। একমাত্র অ্যান্টি-ভেনম ইনজেকশনই সাপের বিষ নষ্ট করতে পারে, যা সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়।
14
14
মনে রাখবেন, সাপে কামড়ানোর পর প্রথম ১ ঘণ্টা সময়কে চিকিৎসকেরা ‘গোল্ডেন আওয়ার’ বলেন। এই সময়ে সঠিক সিদ্ধান্তই একজন মানুষের জীবন বাঁচাতে পারে।