স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের ‘বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট’ অ্যাকাউন্টের পরিষেবা শুল্কে বড় ধরনের বদল এনেছে। আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে ব্যাঙ্কের নতুন নিয়মাবলী কার্যকর হতে চলেছে। মূলত ব্যাঙ্কিং ব্যবস্থায় সমতা বজায় রাখা এবং অতিরিক্ত নগদ লেনদেনে লাগাম টানতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
2
13
নতুন নিয়ম অনুযায়ী, বিএসবিডি অ্যাকাউন্টধারীরা মাসে আগের মতোই মোট ৪টি বিনামূল্যে লেনদেনের সুবিধা পাবেন। তবে মূল পরিবর্তনটি করা হয়েছে হিসাব গণনা করার পদ্ধতিতে।
3
13
আগে কেবল নগদ টাকা তোলার ক্ষেত্রটিই এই ৪টি বিনামূল্যে লেনদেনের সীমায় ধরা হতো, ডিজিটাল লেনদেন এর বাইরে থাকত। কিন্তু ১ অক্টোবর থেকে সমস্ত ধরণের ডিজিটাল লেনদেনকেও এই ৪টি বিনামূল্যের কোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে।
4
13
এর ফলে, এসবিআই এবং অন্য যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা, ব্যাঙ্কের শাখা থেকে টাকা তোলা এবং ডিজিটাল মাধমে টাকা ট্রান্সফার বা উইথড্রয়াল—সব মিলিয়েই মাসে সর্বাধিক ৪টি বিনামূল্যে লেনদেন করা যাবে।
5
13
নির্দিষ্ট সীমা অর্থাৎ ৪টি ফ্রী লেনদেন শেষ হয়ে যাওয়ার পর গ্রাহককে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য ১৫ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। এই চার্জের সাথে প্রযোজ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি যোগ হবে।
6
13
উদাহরণস্বরূপ, কোনও গ্রাহক যদি মাসে মোট ৬ বার টাকা তোলেন বা ডিজিটাল লেনদেন করেন, তবে প্রথম ৪টি লেনদেন বিনামূল্যে হলেও পঞ্চম ও ষষ্ঠ লেনদেনের জন্য তাঁকে আলাদাভাবে ১৫ টাকা + জিএসটি হারে চার্জ মেটাতে হবে।
7
13
এসবিআই-এর ‘বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট’ বা বিএসবিডি হল মূলত একটি জিরো ব্যালেন্স বা ন্যূনতম ব্যালেন্স জমা রাখার বাধ্যবাধকতাহীন সঞ্চয় হিসাব। সাধারণ মানুষ ও স্বল্প আয়ের নাগরিকদের ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনাই এই অ্যাকাউন্টের প্রধান উদ্দেশ্য।
8
13
অ্যাকাউন্ট খোলার সময় ও পরবর্তী সময়ে বেসিক রূপেও এটিএম কাম ডেবিট কার্ড দেওয়া ও তার বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ সম্পূর্ণ বিনামূল্যে হয়।
9
13
এনইএফটি বা আরটিজিএস-এর মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি।
10
13
কেন্দ্র বা রাজ্য সরকারের চেক জমা নেওয়া বা ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে কোনও ফি লাগে না।
11
13
কোনও কারণে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ইনঅপারেটিভ হয়ে গেলে, তা পুনরায় চালু করার জন্যও ব্যাঙ্ক কোনও বাড়তি টাকা দাবি করে না। তবে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য নির্দিষ্ট ফি প্রযোজ্য হয়।
12
13
বিএসবিডি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক নির্দিষ্ট কিছু শর্ত ধার্য করেছে। কোনও গ্রাহকের যদি স্টেট ব্যাঙ্কে ইতিমধ্যেই একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট থাকে, তবে তিনি এই বিএসবিডি অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
13
13
আবার, কোনও গ্রাহক যদি একটি নতুন বিএসবিডি অ্যাকাউন্ট চালু করেন, তবে তাঁর পূর্ববর্তী সাধারণ সেভিংস অ্যাকাউন্টটি ৩০ দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হতে চলায় বিএসবিডি গ্রাহকদের এখন থেকেই লেনদেনের পরিকল্পনায় কিছুটা সচেতন হতে হবে।