'শাড়ি ক্যানসার'- এই শব্দবন্ধটির সঙ্গে আজকাল অনেকেই পরিচিত। শুনতে অদ্ভুত মনে হলেও ক্রমশ এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিন্তু জানেন কি এই মারণ অসুখ আসলে কী?
2
12
শাড়ি ক্যানসার এক ধরনের বিরল চর্ম ক্যানসার, যা মূলত দীর্ঘদিনের অযত্ন এবং অসচেতনতা থেকে তৈরি হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় 'স্কোয়ামাস সেল কার্সিনোমা'।
3
12
শাড়ি ক্যানসার মূলত ত্বকের এক ধরনের ক্যানসার যা শরীরের কোমরের অংশে দেখা দেয়। আমাদের দেশে অনেক মহিলা দীর্ঘ সময় ধরে খুব শক্ত করে এবং শরীরের একই স্থানে শাড়ির পেটিকোটের দড়ি বা সায়া বেঁধে রাখেন। দশকের পর দশক ধরে ঘষা লাগার ফলে কোমরের ত্বকে দীর্ঘস্থায়ী ক্ষত বা 'ক্রনিক ইরিটেশন' তৈরি হয়। এই ক্ষতগুলো যখন বছরের পর বছর নিরাময় হয় না, তখন সেখানকার কোষগুলো অস্বাভাবিকভাবে বিভাজিত হতে শুরু করে এবং যা ক্যানসারে রূপ নেয়।
4
12
কেন এই ক্যানসার হয়? ক্রমাগত ঘর্ষণ: পেটিকোটের দড়ি খুব শক্ত করে বাঁধার ফলে কোমরের ত্বকে ক্রমাগত ঘর্ষণ হয়, যা ত্বকের উপরের স্তরকে ক্ষতিগ্রস্ত করে।
5
12
আর্দ্রতা ও ঘাম: ভারত বা বাংলাদেশের মতো গ্রীষ্মপ্রধান দেশে কোমরের ওই অংশে প্রচণ্ড ঘাম হয়। আঁটসাঁট কাপড়ের কারণে বাতাস চলাচল করতে পারে না, ফলে ঘাম জমে সেখানে ছত্রাক সংক্রমণ বা চুলকানি হয়।
6
12
অপরিচ্ছন্নতা: অনেক সময় গ্রামবাংলার মানুষ দীর্ঘ সময় ভিজে কাপড় পরে থাকেন বা কোমরের ওই নির্দিষ্ট অংশটি ঠিকমতো পরিষ্কার বা শুষ্ক করেন না। দীর্ঘদিন চুলকানি বা ক্ষত অবহেলা করলে তা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
7
12
কীভাবে প্রতিরোধ করবেন? এই রোগটি বিরল হলেও সামান্য কিছু অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। যা হল-
8
12
পেটিকোটের দড়ি আলগা রাখা: সায়া বা পেটিকোট খুব বেশি শক্ত করে বাঁধা উচিত নয়। দড়ি বা ফিতেত পরিবর্তে চওড়া ইলাস্টিক ব্যবহার করা অনেক বেশি নিরাপদ, কারণ এটি নির্দিষ্ট এক জায়গায় চাপ সৃষ্টি করে না।
9
12
কাপড়ের ধরন: সুতির আরামদায়ক কাপড় পরা উচিত যাতে বাতাস চলাচল করতে পারে। সিন্থেটিক কাপড় ঘাম ও ঘর্ষণ দুই-ই বাড়িয়ে দেয়।
10
12
পরিচ্ছন্নতা: স্নানের পর কোমরের অংশটি ভাল করে মুছে শুষ্ক রাখতে হবে। যদি ওই স্থানে কালো দাগ, চুলকানি বা কোনও দীর্ঘস্থায়ী ক্ষত দেখা দেয়, তবে অবহেলা না করে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
11
12
পোশাক পরিবর্তন: সারাদিন একইভাবে শাড়ি না পরে বাড়িতে থাকার সময় ঢিলেঢালা পোশাক যেমন- নাইটি বা গাউন পরার অভ্যাস করা ভাল, যাতে কোমরের ত্বক বিশ্রামের সুযোগ পায়।
12
12
শাড়ি ক্যানসারের ভয়ের কোনও কারণ নয় যদি আমরা প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলি। সচেতনতাই এই রোগ প্রতিরোধের একমাত্র চাবিকাঠি।