ইউটিউবার সলমন খান! কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ‘শুরু থেকে শুরু' ভাইজানের, ভক্তদের কী বার্তা দিলেন?
নিজস্ব সংবাদদাতা
১০ অক্টোবর ২০২৬ ১১ : ৪৫
শেয়ার করুন
1
9
বলিউডের পর্দা থেকে টেলিভিশন, এবার ডিজিটাল দুনিয়াতেও নতুন ইনিংস শুরু করলেন সলমন খান। ‘বিগ বস ২০’-এর সঞ্চালনার ব্যস্ততার মধ্যেই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হলেন বলিউডের ভাইজান।
2
9
শুক্রবার, ৯ অক্টোবর, সোশ্যাল মিডিয়ায় নতুন চ্যানেলের ঘোষণা করেন অভিনেতা। তাঁর বার্তা, ‘শুরু থেকে শুরু করি’। সঙ্গে আরও জানিয়ে দেন, ‘এ থেকে জেড, সবই এখানে পাওয়া যাবে।’ সলমনের এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। এবার কি শুধুই ছবির প্রচার, নাকি আরও নানা বিষয়ে নিজের মনের কথা বলবেন অভিনেতা?
3
9
সলমনের নতুন ইউটিউব চ্যানেলের নাম ‘বিয়িং দ্য সলমন খান’ (Being The Salman Khan)। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চ্যানেলের লিঙ্ক ভাগ করে নেন অভিনেতা। সেখানে একটি মজার ভিডিয়োয় ইংরেজি বর্ণমালা বলতে দেখা যায় তাঁকে। সেই ভিডিয়োর মাধ্যমেই নতুন ডিজিটাল যাত্রার ইঙ্গিত দেন তিনি।
4
9
চ্যানেলের পরিচিতিতে নিজেকে অভিনেতা, শিল্পী, চিত্রকর ও মানবতাবাদী হিসেবে তুলে ধরেছেন সলমন।প্রাথমিকভাবে চ্যানেলে রয়েছে বেশ কয়েকটি ছোট ভিডিয়ো বা ইউটিউব শর্টস। বিশেষ আকর্ষণ, অভিনয়ের কায়দা, শরীরী ভাষা এবং সলমনের পর্দার পরিচিত ভঙ্গিমাকে কেন্দ্র করে তৈরি বিষয়বস্তু। একটি ভিডিয়োয় তাঁকে একই সঙ্গে শিক্ষক ও ছাত্রের ভূমিকায় দেখা যায়।
5
9
নিজের অভিনয়ের ধরন যেন নিজেকেই শেখাচ্ছেন ভাইজান! এই অভিনব উপস্থাপনা অনুরাগীদের কাছে বেশ মজার হয়ে উঠেছে। তবে ভবিষ্যতে চ্যানেলে ঠিক কী ধরনের ভিডিয়ো প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনও সময়সূচি ঘোষণা করেননি অভিনেতা।
6
9
এক ঘণ্টাতেই হাজার হাজার সাবস্ক্রাইবার!চ্যানেল চালুর পর থেকেই দ্রুত বাড়তে শুরু করে সাবস্ক্রাইবারের সংখ্যা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ঘোষণার প্রায় এক ঘণ্টার মধ্যেই চ্যানেলে ১৪ হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়ে যায়।
7
9
এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়, সলমনের নতুন উদ্যোগ ঘিরে অনুরাগীদের আগ্রহ কতটা। যদিও ইউটিউবে তাঁর এই যাত্রা একেবারে প্রথম নয়, নতুন চ্যানেলের মাধ্যমে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের আরও একটি পথ খুলে গেল।
8
9
বর্তমানে ‘বিগ বস ২০’-এর সঞ্চালক হিসেবে ব্যস্ত সলমন। ছবির দুনিয়াতেও রয়েছে একাধিক কাজ। অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘মাতৃভূমি’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিটিতে রয়েছেন চিত্রাঙ্গদা সিংও। আগে ছবিটির নাম ছিল ‘ব্যাটল অফ গলওয়ান’। পিছিয়ে যাওয়ার পর এখনও নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
9
9
এ ছাড়াও দক্ষিণী পরিচালক বংশী পৈডিপল্লির আগামী ছবিতে কাজ করছেন সলমন। ‘SVC63’ নামে পরিচিত এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন নয়নতারা। ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা।সব মিলিয়ে, সিনেমা ও টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও নিজের পরিচিতিকে আরও বিস্তৃত করতে চাইছেন সলমন খান।