২০২৭ এই পূরণ হবে গাড়ি-বাড়ি কেনার স্বপ্ন! নতুন বছরে ১৮০ ডিগ্রি বদলাবে কাদের ভাগ্যে?
নিজস্ব সংবাদদাতা
২৯ নভেম্বর ২০২৬ ২০ : ৩৬
শেয়ার করুন
1
9
নতুন বছর ২০২৭ একাধিক রাশির জাতকদের জীবনে নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। আর্থিক উন্নতি ঘটাবে ও সাফল্যের দরজা খুলে দিতে পারে। জ্যোতিষশাস্ত্রের গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী, কিছু রাশির জাতকদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোতে পারে, বাড়তে পারে উপার্জন, এমনকী বাড়ি বা গাড়ি কেনার স্বপ্নও বাস্তবের দিকে এগোতে পারে। বিশেষ করে বৃহস্পতি, শনি ও রাহুর গোচর কয়েকটি রাশির জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ছবি- সংগৃহীত
2
9
বৃষ: ২০২৭ সালে বৃষ রাশির জাতকদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সম্পত্তি কেনার স্বপ্নপূরণেরও সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
3
9
বছরের মাঝামাঝি থেকে বৃহস্পতির প্রভাবে বাড়ি, জমি কিংবা গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি ও আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনাও থাকবে।ছবি- সংগৃহীত
4
9
কর্কট: কর্কট রাশির জাতকদের জন্য ২০২৭ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বছরের প্রথমার্ধে বৃহস্পতি কর্কট রাশিতে থাকায় আত্মবিশ্বাস, আর্থিক উন্নতি ও নতুন সুযোগ বাড়তে পারে। ছবি- সংগৃহীত
5
9
দীর্ঘদিনের বাড়ি বা গাড়ি কেনার ইচ্ছাপূরণের জন্য অর্থ সঞ্চয় পরিকল্পনা করার অনুকূল সময় আসতে পারে। পারিবারিক সুখও বাড়বে।ছবি- সংগৃহীত
6
9
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্যে ২০২৭ সালে একাধিক ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চাকরি ও ব্যবসায় উন্নতির পাশাপাশি আর্থিক পরিস্থিতি শক্তিশালী হতে পারে। ছবি- সংগৃহীত
7
9
বৃহস্পতির অনুকূল প্রভাবে জমি, বাড়ি কিংবা যানবাহন কেনার পরিকল্পনায় অগ্রগতি হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
8
9
কন্যা: ২০২৭ সালে কন্যা রাশির জাতকদের জীবনে সাফল্য, আর্থিক স্থিতি ও নতুন সুযোগ আসতে পারে। বছরের শেষদিকে বৃহস্পতির গোচর লাভ ও উন্নতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে পারে। ছবি- সংগৃহীত
9
9
সঞ্চয় বাড়ানোর সুযোগ তৈরি হবে। বিলাসবহুল জিনিস কেনা কিংবা নিজের বাড়ি তৈরির পরিকল্পনাও বাস্তবায়নের পথে এগোতে পারে।ছবি- সংগৃহীত