ঘণ্টার পর ঘণ্টা বেপাত্তা থাকেন সঙ্গী, মেসেজ-কল কোথাও দেখা মেলে না? নেপথ্যে এই কারণ নেই তো?
নিজস্ব সংবাদদাতা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২ : ৩৩
শেয়ার করুন
1
6
বর্তমান সময় দাঁড়িয়ে মেসেজ করা বা ফোনে কথা বলা যে কোনও ধরনের সম্পর্কের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু তাও যদি আপনার সঙ্গী ঘণ্টার পর ঘণ্টা ধরে উধাও থাকেন, মেসেজ না করেন বা আপনার মেসেজের উত্তর না দেন, তাহলে মন আপনা থেকেই ভেবে নেয় যে কিছু তো গণ্ডগোল আছেই। ছবি- সংগৃহীত
2
6
মনে হতে থাকে, সঙ্গী হয়তো আপনাকে আর ভালবাসে না। বা তৃতীয় কেউ এসেছে তাঁর জীবনে। বা অন্য কিছু। এ কথা অস্বীকার করার জায়গা নেই, যে কোনও মেসেজে জবাব দেরি করে আসার অর্থ হিসেবে অনেকেই ধরে নেন যে তিনি তাঁর সঙ্গীর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ নন আর। কিন্তু, সেটা না হয়ে নেপথ্যে কাজের অতিরিক্ত চাপও হতে পারে। কিন্তু সঠিক কোনটা? ছবি- সংগৃহীত
3
6
অনেকেই কাজের সময় ফোন সাইলেন্ট রেখে দেন। পরপর মিটিং থাকলে ব্যস্ত থাকেন। ফলে ফোন দেখার বা উত্তর দেওয়ার সময় পান না। তাই মেসেজ করতে দেরি করেন। ছবি- সংগৃহীত
4
6
কখনও কখনও আবার দুশ্চিন্তা, কোনও কিছু নিয়ে ঘেঁটে থাকতে পারেন। তাই উত্তর দিতে দেরি হতে পারে। ছবি- সংগৃহীত
5
6
অনেকেই আবার ইচ্ছে করে স্ক্রিনটাইম কমানোর জন্য কম ফোন দেখেন। বিশেষ করে যাঁরা বইপোকা হন বা অন্য কোনও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন তাঁরাও অত ঘনঘন ফোন দেখেন না। তাই মেসেজের উত্তর দিতে দেরি করেন। ছবি- সংগৃহীত
6
6
রিলেশনশিপ এক্সপার্টদের মতেও, সম্পর্কে এই কমিউনিকেশন গ্যাপ সবসময় ভালবাসা বা গুরুত্ব কমে যাওয়ার কারণে নাও হতে পারে। বরং ব্যস্ততা বা অন্য কোনও কারণ থাকতে পারে। তাই কমিউনিকেশন গ্যাপ তৈরি হলে প্রয়োজনে সাইকোলজিস্ট বা রিলেশনশিপ স্পেশালিস্টের সঙ্গে কথা বলুন। ছবি- সংগৃহীত