৫ এপ্রিল ২০২৬, অভিনেত্রী রশ্মিকা মন্দানা পা রাখলেন ৩০ বছরে। কিন্তু এই বিশেষ দিনটিতে নেটপাড়ায় যা ভাইরাল হল, তা দেখে মুগ্ধ অনুরাগীরা।
2
8
সামনে এসেছে রশ্মিকার অভিনয় জীবনের একেবারে শুরুর দিকের একটি অডিশন ভিডিও, যখন তিনি ছিলেন মাত্র ১৯ বছরের এক কলেজ ছাত্রী।
3
8
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বর্তমানের আত্মবিশ্বাসী 'শ্রীভল্লি' নন, বরং এক লাজুক কিন্তু প্রতিভাবান কিশোরী নিজের পরিচয় দিচ্ছেন। পরনে সাধারণ পোশাক, চোখেমুখে অভিনয়ের প্রতি তীব্র আকাঙ্ক্ষা। সেই সময়ে তিনি কর্ণাটকের একটি কলেজে বিএ আর্টস নিয়ে পড়তেন।
4
8
অডিশন চলাকালীন কখনও লাল পোশাকে কন্নড় সংলাপ বলতে দেখা যাচ্ছে তাঁকে, আবার কখনও সাদা ফ্লোরাল পোশাকে সাবলীল অভিব্যক্তিতে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরছেন। কে জানত, এই সাধারণ মেয়েটিই একদিন 'পুষ্পা' বা 'অ্যানিম্যাল'-এর মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে গোটা দেশের মন জয় করবেন!
5
8
২০১৬ সালে ঋষভ শেট্টির 'কিরিক পার্টি' সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটেছিল তাঁর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কন্নড়, তেলুগু, তামিল এবং বর্তমানে বলিউড, সব জায়গায় তাঁর জয়জয়কার।
6
8
চলতি বছর ফেব্রুয়ারি মাসেই অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। বিয়ের পর এটিই তাঁর প্রথম জন্মদিন, যা নিয়ে অনুরাগীদের মধ্যে বাড়তি কৌতূহল ছিল।
7
8
বিয়ের পর প্রথম জন্মদিনে পরিবার ও বিজয়ের সঙ্গেই কাটাতে চলেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন সেলিব্রেশনের গন্তব্যে। বিমানবন্দরে পাপারাজ্জিদের সঙ্গে কেক কাটতেও দেখা গিয়েছে রশ্মিকাকে।
8
8
আগামীতে 'ককটেল ২'-তে রশ্মিকার নতুন অবতার দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। এছাড়া স্বামী বিজয় দেবেরকোন্ডার সঙ্গে ঐতিহাসিক ড্রামা 'রাণাবালি'-তেও তাঁকে দেখা যাবে।