অরুণাচল প্রদেশে নতুন এক প্রজাতির প্রজাপতি দেখা গিয়েছে৷ তার নাম রাখা হয়েছে অসমের সংগীত জগতের আইকন জুবিন গার্গের নামে।
2
11
এই নামকরণ একদিকে যেমন অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্র্যকে তুলে ধরছে, তেমনই এই জনপ্রিয় গায়কের জনপ্রিয়তাকেও সম্মান জানানো হয়েছে৷
3
11
এই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ইউথালিয়া( লিম্বুসা) জুবিনগার্গি (Euthalia Limbusa zubeengargi)। সম্প্রতি অরুণাচল প্রদেশের বসার অঞ্চলে এই প্রজাপতিটি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
4
11
বাসারের বনাঞ্চলে গবেষণার সময় এই নতুন প্রজাতিটির সন্ধান পান রোশন উপাধ্যায় এবং কালেশ সদাশিভান নামের দুই ব্যক্তি৷
5
11
পরবর্তীতে গবেষকরা নিশ্চিত করেন যে এটি একেবারে নতুন প্রজাতির প্রজাপতি। এর সাধারণ নাম রাখা হয়েছে বাসার ডিউক (Basar Duke)।
6
11
কর্মকর্তাদের মতে, প্রজাতিটি অত্যন্ত বিরল। দীর্ঘসময় ধরে খোঁজ চালিয়েও মাত্র এই প্রজাতির দুটি প্রজাপতি দেখা গেছে।
7
11
এই প্রজাপতি সাধারণত ৬০০–৭০০ মিটার উচ্চতায় অবস্থিত অর্ধ-চিরসবুজ বনভূমিতে বাস করে এবং ছায়াযুক্ত নিচু জায়গায় বেশি দেখা যায়।
8
11
এটি ধীরে ধীরে উড়ে বেড়ায় এবং প্রধানত গাছের রস খায়, পাশাপাশি ভেজা মাটির উপর থেকে খনিজ পদার্থ গ্রহণ করে।
9
11
গঠনগত দিক থেকে প্রজাপতিটির ডানায় অলিভ-বাদামি রঙের উপর সাদা নকশা এবং হালকা উজ্জ্বল আভা রয়েছে। ডানার নকশা ও পুরুষ প্রজাতির বিশেষ শারীরিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এটি ইউথালিয়া গোষ্ঠীর একটি স্বতন্ত্র প্রজাতি।
10
11
বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গার্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান, গবেষকদের মতে, প্রজাপতির এই বিশেষ নামকরণ তাঁর শিল্পকর্ম ও সংগীতের অবদানকে বিশেষ স্বীকৃতি ও সম্মান প্রদর্শন।
11
11
কয়েকদিন আগেই তাঁর নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতিরও নামকরণ করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের উদ্যোগ শুধু সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মান জানায় না, বরং পূর্ব হিমালয় অঞ্চলের অসাধারণ জীববৈচিত্র্য ও তার সংরক্ষণের গুরুত্ব সম্পর্কেও সাধারণ মানুষের সচেতনতা বাড়ায়।