ভালবাসা নয়, টাকার লোভেই স্বয়ম্ভরের আয়োজন করেছিলেন রাখি সাওয়ান্ত! মুখ ফসকে কোন সত্যি বলে ফেললেন 'ড্রামা কুইন'?
নিজস্ব সংবাদদাতা
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫ : ১৫
শেয়ার করুন
1
8
বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত তাঁর বহুল আলোচিত রিয়্যালিটি শো ‘রাখি কা স্বয়ম্বর’ নিয়ে এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন।
2
8
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান যে, শো-এ তিনি কোনও ভালবাসা বা জীবনসঙ্গী খুঁজতে যাননি। তাঁর মূল উদ্দেশ্য ছিল টাকা উপার্জন করা, যাতে তিনি মুম্বইয়ের লোখান্ডওয়ালায় নিজের একটি ফ্ল্যাট কিনতে পারেন।
3
8
২০০৯ সালের সেই জনপ্রিয় শো-এর কথা স্মরণ করে রাখি বলেন, সেই সময় তাঁর পুরো ফোকাস ছিল শুধুমাত্র বলিউড কেরিয়ারের ওপর।
4
8
তিনি জানান, শো-এর নির্মাতারা তাঁর জন্য প্রায় ষোলো জন প্রতিযোগীকে হাজির করেছিলেন, যাদের বেশিরভাগই ছিল উঠতি প্রতিভা।
5
8
তিনি স্পষ্ট জানান, শো-এর পুরো ব্যাপারটিই আসলে সাজানো বা ফেক ছিল। নির্মাতারা যখন তাঁকে স্ক্রিপ্ট বোঝাচ্ছিলেন, তখন তাঁর মাথায় শুধু ঘুরছিল টাকার অঙ্ক আর তাঁর স্বপ্নের বাড়ির কথা।
6
8
সেসময় তিনি ভাড়ার বাড়িতে থাকতেন এবং যেকোনও উপায়ে মুম্বইয়ে নিজের একটা পাকাপোক্ত ঠিকানা তৈরি করতে চেয়েছিলেন। তাই ভালবাসার খোঁজ বাদ দিয়ে তিনি শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স এবং ভাল অংকের টাকার কথা ভেবেই ওই রিয়্যালিটি শো-টি করতে রাজি হয়েছিলেন।
7
8
উল্লেখ্য, ওই শো-এর শেষে কানাডা প্রবাসী ব্যবসায়ী এলিশ পরুজনওয়ালার সঙ্গে তাঁর বাগদান হলেও পরবর্তীতে তাঁদের সম্পর্ক বেশি দূর এগোয়নি এবং বিয়ে পর্যন্ত গড়ায়নি।
8
8
এত বছর পর রাখির এই স্বীকারোক্তি ঘিরে এখন জোর চর্চা চলছে নেটপাড়ায়। তাঁকে দর্শককে 'বোকা' বানানোর জন্য কটাক্ষও করছেন অনেক নেটিজেনরা।