জমি দখলের অভিযোগ। আর সেই অভিযোগ নিয়ে বীরভূমের জেলাশাসকের দ্বারস্থ হলেন বিশিষ্ট বাউল শিল্পী পূর্ণদাস বাউল এবং তাঁর পুত্র দিব্যেন্দু দাস বাউল।
2
6
অভিযোগ, ইলামবাজারের কামারপাড়া এলাকায় তাঁদের প্রায় চার বিঘা জমি দীর্ঘদিন ধরে সুকুল টুডু নামে এক ব্যক্তি বেআইনিভাবে দখল করে রেখেছেন। বারবার চেষ্টা করেও জমিটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি তাঁদের।
3
6
দিব্যেন্দু দাসের অভিযোগ, জমি দখলের ঘটনায় রাজনৈতিক প্রভাব রয়েছে।
4
6
তাঁর দাবি, বিগত সরকারের আমলে অনুব্রত মণ্ডল ও চন্দ্রনাথ সিংহের মতো প্রভাবশালী নেতাদের মদত ছাড়া এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। জমি দখলের ক্ষেত্রেও তাঁদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
5
6
জমিটি উদ্ধার করে সেখানে বাউল সংস্কৃতি ও বাউলদের শিক্ষার প্রসারে কাজ করতে চান পূর্ণদাস বাউল ও তাঁর পরিবার।
6
6
পূর্ণদাস বাউল জানান, জমিটি দখলমুক্ত হলে সেখানে বাউল সংস্কৃতি ও বাউলদের শিক্ষার প্রসারে কাজ করা হবে। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত জমি উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা।