পটল আর চিংড়ি দিয়ে চটজলদি তৈরি করুন এই রেসিপি, এই এক পদেই চেটেপুটে সাফ হবে ভাতের থালা
নিজস্ব সংবাদদাতা
৩০ আগস্ট ২০২৬ ১৫ : ৩৫
শেয়ার করুন
1
10
বৃষ্টির দিনে বা ভ্যাপসা গরমে আলস্য কাটিয়ে রান্নাঘরে যেতেই যেন মন চায় না। তাই একটা মাত্র পদ দিয়েই খাওয়া সেরে ফেলুন। চটজলদি তৈরি করুণ পটল-চিংড়ির এই ভর্তা।
2
10
জেনে নিন কীভাবে তৈরি করবেন এই রেসিপি। এই পদটি তৈরি করতে লাগবে মাত্র কয়েকটা উপকরণ। জানুন সেগুলো কী কী।
3
10
লাগবে পটল: ৪-৫টি (খোসা ছাড়িয়ে ছোট টুকরো করা), চিংড়ি: ছোট বা মাঝারি সাইজের, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া, পেঁয়াজ কুচি: বড় সাইজের ১টি, রসুন কোয়া: ৫-৬টি, কাঁচা লঙ্কা: ৩-৪টি (ঝাল স্বাদমতো)
প্রথমে কড়াইতে ১ চামচ সর্ষের তেল গরম করে তাতে সামান্য নুন ও হলুদ দিয়ে চিংড়িগুলো হালকা ভেজে তুলে রাখুন। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যেতে পারে।
6
10
এবার ওই তেলেই পটল কুচি, ২-কোঁয়া রসুন এবং ২টো কাঁচা লঙ্কা দিয়ে দিন। পটল নরম হওয়া পর্যন্ত এবং একটু পোড়া পোড়া ভাব আসা পর্যন্ত ভাল করে ভেজে তুলে নিন।
7
10
ভাজা পটল, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, বাকি কাঁচা রসুন কোয়া এবং পেঁয়াজ কুচি একসঙ্গে ঠান্ডা করে নিন।
8
10
এবার এটা শিলে বেটে নিতে পারেন অথবা মিক্সারে দিয়ে একদম মিহি বা একটু আধভাঙা (টেক্সচার রাখার জন্য) করে বেটে নিন। (মিক্সারে বাটলে জল দেবেন না)।
9
10
বাটা হয়ে গেলে একটি পাত্রে ভর্তাটি নামিয়ে নিন। এর ওপর থেকে কাঁচা সর্ষের তেল ও একটু ধনে পাতা কুচি ছড়িয়ে ভাল করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু পটল চিংড়ির ভর্তা!
10
10
চিংড়ির বদলে শুধু পটল দিয়েও এই ভর্তা করা যায়। আবার সঙ্গে একটু নারকেল কুচিও দিতে পারেন। তবে চিংড়ি দিলে এর স্বাদ কয়েকগুণ বেড়ে যায়।